রবিবার, আগস্ট ৯, ২০২৬

“আমিই কিউবা, আমি কমান্ডার ফিডেল ক্যাস্ট্রো”

পাঠক প্রিয়

২৮ শে ফেব্রুয়ারী ১৯৫৯। ২০ বছর বয়সি নিউইয়র্কের মারিতা লরেন্জ যখন বাবার ক্রুজশিপ এম এস বার্লিনে কর্মরত।
একদিন সেই ক্রুজশিপ নোঙ্গর ফেলল কিউবার হাভানা বন্দরে। একট ছোট লঞ্চ ক্রুজশিপের গায়ে এসে লাগল। সেখান থেকে নেমে এল লম্বা জলপাই ইউনিফর্ম পরা এক ৩৩ বছরের যুবক।
“উনি কে?”
জিজ্ঞাসা করতেই উত্তর এল “আমিই কিউবা, আমি কমান্ডার ফিডেল ক্যাস্ট্রো।”
তারপর উভয়ের ভাল লাগা। মেয়েটি চলে এল হাভানাতে ক্যাস্ট্রোর আমন্ত্রণে ক্যাস্ট্রোর পেন্টহাউজ হাভানা হিলটনের ৭৪ তলায়।
দু’মাস পরে মেয়েটা জানতে পারল সে অন্তঃস্বত্বা। এরপর একগ্লাস দুধ খেয়ে হঠাৎ অসুস্ত হয়ে পড়ল একদিন সে। চিকিৎসা করতে ফিরে এল নিউইয়র্ক। চিকিৎসার সময় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রতিনিধিরা নিয়মিত দেখা করত তার সাথে। তাকে নানা ভাবে বোঝায় বিষ দেওয়া হয়েছিল তাকে। তার উচিৎ হবে ক্যাস্ট্রোকে মেরে প্রতিশোধ নেওয়া। প্রথমে বিশ্বাস করতে চায়নি সে, কিন্তু সিআইএর পেশাদারদের ব্রেইনওয়াশ কার্যক্রম জয়ী হয় এমনই বলেছে মারিতা পরবর্তীতে।
এক বছর পরেই ফেরে সে হাভানায়। ক্যাস্ট্রোর পেন্টহাউজ হাভানা হিলটনের ৭৪ তলায়। কাজটি সহজ। ক্যাস্ট্রোর পানিয়তে একটি ছোট্ট ট্যাবলেট মিশিয়ে দিতে হবে যেটা সিআইএর গুপ্তহত্যা বিশেষজ্ঞদের দেওয়া। কিউবা কাস্টমসকে এড়াতে গিয়ে মেয়েটি ট্যাবলেটটি তার কোল্ড ক্রিমের কৌটাতে লুকিয়ে রাখে। সেটি বের করে পানিয়তে মেশাতে গিয়ে দেখে ওতে ক্রিম লেগে আছে অনেক, পানিয়তে সেটা গলবে না। ক্রিমটা মুছতে চেষ্টা করে সে কিন্তু কাজটি সহজ হয় না। শেষে টয়লেটে গিয়ে ফ্ল্যাস করে দিতে চায়, তবুও সেটা যেতে চায় না। ততক্ষনে ক্যাস্ট্রো চলে আসে।
ক্যাস্ট্রোকে দেখার পর মন পরিবর্তন হয়ে যায় তার। কিন্তু তাকে দেখেই বুঝে ফেলে ক্যাস্ট্রো। তার পর কোমরের হোলস্টার থেকে গুলিভর্তি রিভলভারটা খুলে হাতে নেয় ক্যাস্ট্রো। মারিতা মনে করে তাকে গুলি করবে ক্যাস্ট্রো। কিন্তু না, রিভলভারটা তার দিকে উল্টো করে এগিয়ে ধরে ক্যাস্ট্রো। বলে “আমাকে মারতে এসেছ তো? মারো”। তারপর হাতের পাইপটা মুখে দিয়ে এক লম্বা টান দিয়ে চোখ বন্ধ করে ক্যাস্ট্রো। রিভলবারটা হাতে নিয়ে গুলিগুলো আনলোড করে ফেলে ক্যাস্ট্রোর বাহুলগ্না হয় মেয়েটি।
আমেরিকার প্রকাশিত নথিপত্রে সিআইএ দ্বারা ক্যাস্ট্রোকে প্রায় কয়েক ডজন হত্যাচেষ্টার প্রমাণ মেলে। যেটা কিউবা সরকার বলে ৬৩৮ বার। কিন্তু কিউবার জনগনের ভালবাসা সেটা কখনই সফল হতে দেয় নি। দক্ষিন আমেরিকায় হিমালয় নেই আছে মহান আন্দেজ। কিউবাতে আন্দেজও নেই ক্যাস্ট্রোই তাদের আন্দেজ। ১৯৭৩ এর জোট নিরপেক্ষ সন্মেলনে ক্যাস্ট্রো বলেছিলেন “আমি হিমালয় দেখিনি। তবে শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব আর সাহসে এই মানুষটিই হিমালয়। তার মানে আমার হিমালয়ের অভিজ্ঞতা হয়ে গেছে।”
ছবি:— মারিতা লরেন্জ ও ফিডেল ক্যাস্ট্রো ৷
(সংগৃহীত)

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ