বুধবার, জুন ২৪, ২০২৬

খালেদা জিয়া এক আগুনঝরা ইতিহাসের কেন্দ্রবিন্দু

পাঠক প্রিয়

কুয়েতে মার্কিন ঘাঁটিতে যুদ্ধবিমানের দুঃসাহসিক হামলা ইরানি পাইলটদের

অনলাইন ডেস্ক কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের বিমান বাহিনীর দুঃসাহসিক হামলার বিস্তারিত বর্ণনা প্রকাশ করেছেন অভিযানে অংশ নেওয়া...

বিচারের আগেই শাস্তি? দুদক আইন সংশোধন, সম্পদ জব্দ ও বিনিয়োগ সংকট

বিশেষ প্রতিবেদন ঢাকা: কোনো ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগেই তার ব্যাংক হিসাব জব্দ, সম্পদ ক্রোক কিংবা বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা—এসব...

ট্রাম্পের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ‘হাজার হাজার মার্কিন সেনা নিহত’ দাবি নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে মার্কিন সেনা হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত...

গ্রুপ পর্বে গোলবন্যা, পরিসংখ্যানে এগিয়ে জার্মানি-স্পেন; উজ্জ্বল মেসি

অনলাইন ডেস্ক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ গ্রুপ পর্বের প্রথম ২৪টি ম্যাচ শেষে গোলবন্যার দেখা মিলেছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোতে মোট ৭৫টি...
উপমহাদেশের দীর্ঘ ক্লান্ত-ইতিহাসে, একসময় জন্ম নিলেন এক নারী—খালেদা জিয়া—যিনি নিছক কোনো রাজনৈতিক চরিত্র নন, বরং এক আগুনঝরা ইতিহাসের কেন্দ্রবিন্দু। তিনি ছিলেন সেই নারী, যাঁর পদচারণায় বদলে গিয়েছিলো বাংলাদেশের রাজনীতি, যাঁর চোখের দৃঢ়তায় আমাদের তারুণ্য খুঁজে পেয়েছিলো অহংকার, স্বাধীনতার স্পর্ধিত আগুন, মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা। “আপোষহীন” বলে একটা নতুন রাজনৈতিক শব্দ।
তার জীবনে রাজনীতি কখনোই নিছক রাজনীতি ছিল না- ছিলো এক অবিরত সংগ্রাম। শোক, কষ্ট, ষড়যন্ত্র ভরা এক বিস্তীর্ণ যুদ্ধক্ষেত্র।
যৌবনে হারিয়েছিলেন প্রিয়তম মানুষটিকে। বার্ধক্যে সন্তানের কাছে থেকেও ছিলেন বহু দূরে। আরেক সন্তানকে বিদায় জানিয়েছিলেন এক অনিবার্য শূন্যতায়।
তার বিরুদ্ধে ছুটে এসেছিলো কুৎসার ঢেউ, দিগন্তঢাকা অপবাদ। তার প্রতিপক্ষ দেশের প্রজন্মের পর প্রজন্মকে শিখিয়েছিলো তাকে ঘৃণা করতে। কিন্তু তিনি নীরবে দাঁড়িয়ে থেকেছেন; তার নীরবতার মধ্যেই ছিল এক অদম্য শক্তি—যা তার প্রতিপক্ষ কখনো ঠিকঠাক বুঝতে পারেনি।
ডিসেন্সি ছিল তার কবচ- রাজনৈতিক প্রজ্ঞা ছিল তার অস্ত্র। আর দুর্নীতির কালিমা থেকে দূরে থাকার অদম্য সাহস তাকে তুলে এনেছিল এমন এক উচ্চতায়, যা এখনো কোন বাংলাদেশির পক্ষে অতিক্রম করা দুরূহ।
তিনি যে দলের নেতা ছিলেন, সেই দলটা তার মতো রাজনৈতিক নেতার যোগ্য হয়ে উঠতে পারেনি। তিনি একাই সেই দলকে টেনে তুলেছিলেন পাহাড়ের চূড়ায়—যেখানে তার অনুসারীরা কখনো বুঝতে পারেনি, তারা যে শিখরে দাঁড়িয়ে আছে তা আসলে এক নারীর দৃঢ়তার নির্মাণ।
এইজন্যই তার সংগ্রাম আর সংগ্রামী জীবনের সিলিসিলা নিজের দলে তার যোগ্য উত্তরাধিকার খুঁজে পায়নি—এটাই তার মহাকাব্যের ট্র্যাজেডি।
আর আমাদেরও অপূর্ণ থেকে গেলো এক সম্ভাব্য ইতিহাস দেখার সৌভাগ্য—যে ইতিহাসে তিনি হতেন বাংলাদেশের প্রেসিডেন্ট, এক রাষ্ট্রমাতার প্রতিমূর্তি। যদি আমাদের দুর্ভাগ্য হয় তাকে বিদায় জানানোর, তবে তার সেই বিদায়ও কোনো সাধারণ বিদায় হবেনা।
যেদিন তিনি বিদায় নেবেন, সেদিন ইতিহাসের বাতাসও থমকে দাঁড়াবে। হাজার তরুণ তখন দূর ভবিষ্যতে তার জীবনগাথা পড়ে অনুভব করবে—একসময় বাংলাদেশে এক নারী এসেছিলেন মাতৃরূপে, যিনি জাতির বুকে ঢেলে দিয়েছিলেন নিরাপত্তা, দৃঢ়তা, আর অটল সাহসের আশ্রয়।
তার উপস্থিতি ছিলো এক নক্ষত্রের মতো দীপ্তিময়, আর তার প্রস্থানও হবে নক্ষত্রের মতোই—অটুট দীপ্তি ছড়িয়ে তা অনন্ত নক্ষত্রের দিকে উড়াল দিবে।
ইনকিলাব জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ।
ফেসবুক থেকে সংগৃহীত

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ