বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

পিঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সীমিত পরিসরে আমদানির অনুমোদন

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক

পিঁয়াজের বাজার সহনীয় রাখতে সীমিত পরিসরে পণ্যটি আমদানির অনুমোদন (আইপি) ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয় শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল রবিবার (৭ ডিসেম্বর) থেকে প্রতিদিন সর্বোচ্চ ৫০টি আইপি প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন করে পিঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। বাজার যাতে স্থিতিশীল থাকে এবং ভোক্তারা ন্যায্য দামে পণ্যটি ক্রয় করতে পারেন—সেই লক্ষ্যে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।

কৃষি মন্ত্রণালয় মনে করে, সীমিত আকারে আমদানি অনুমোদন বাজারে পণ্য সরবরাহ বৃদ্ধি করবে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়ক হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বাজারে পিঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তাদের ভোগান্তি বাড়ছিল। পরিস্থিতি বিবেচনায় সরকার দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাজার পর্যবেক্ষণ অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আমদানির পরিমাণ বা আইপি সংখ্যা সমন্বয় করা হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ