রবিবার, মে ৩১, ২০২৬

খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আইনে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে: কেন্দ্রীয় ব্যাংক গভর্নর

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

খেলাপি ঋণ আদায় কার্যক্রম আরও কার্যকর করতে অর্থ ঋণ আইনে পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা ও ইউএনডিপি আয়োজিত বিনিয়োগ পরিবেশ বিষয়ক সভায় তিনি এ তথ্য জানান।

গভর্নর বলেন, “প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় সম্পদ। কোনো ব্যক্তিগত কারণে আমরা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না। এসব প্রতিষ্ঠানই মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। তবে আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়নি, তবে আইন প্রয়োগে কঠোরতা বজায় রাখা হবে।

ব্যাংক খাতের সংকট কাটাতে প্রয়োজন ৭০ হাজার কোটি টাকা

ড. আহসান এইচ মনসুর জানান, ব্যাংক খাতের চলমান সংকট সমাধানে ৭০ হাজার কোটি টাকা প্রয়োজন, যা একসাথে পাওয়া সম্ভব নয়। তাই আগামী অর্থ বছরের বাজেট থেকে ৩৫ হাজার কোটি টাকা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদনও প্রস্তুত করা হয়েছে বলে তিনি জানান।

গভর্নর বলেন, নতুন আইন ও সংস্কার উদ্যোগ ব্যাংক খাতের কাঠামোগত দুর্বলতা দূর করতে সহায়ক হবে এবং ঋণ পুনরুদ্ধারকে গতিশীল করবে।

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ