বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ১০ দেশের সঙ্গে আইনি সহায়তা চুক্তি হচ্ছে

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কানাডা, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডসহ মোট ১০ দেশের সঙ্গে আইনি সহায়তা চুক্তি (MLA—Mutual Legal Assistance) করার উদ্যোগ নিয়েছে সরকার। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সমঝোতার ভিত্তিতে যৌথভাবে কাজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি সম্প্রতি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত ওয়ার্কিং কমিটির সভায় সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়। অর্থ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সভা–কার্যবিবরণী থেকে জানা যায়, গত ২০ বছরে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে যে দেশগুলোতে, তার তালিকায় আছে—কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও হংকং। এ দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময়, তদন্তে পারস্পরিক সহায়তা এবং পাচার করা অর্থ ফেরত আনার আইনি প্রক্রিয়া সহজ করতেই সরকার দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে আসছে।

এরই অংশ হিসেবে মালয়েশিয়া ও হংকংয়ের সঙ্গে আইনি সহায়তা চুক্তির খসড়া ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বাকি আট দেশের সঙ্গে চুক্তি সম্পাদনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অর্থ পাচারের জটিল আইনি কাঠামো ও নির্দিষ্ট প্রমাণ সংগ্রহ করতে না পারায় অসংখ্য ক্ষেত্রে অর্থ ফেরত আনার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছিল। নতুন চুক্তিগুলো হলে তথ্য আদান–প্রদান, তদন্ত, সম্পদ জব্দ ও ফেরত আনার ক্ষেত্রে কার্যকর অগ্রগতি হবে।

অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)-এর সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবেও সরকার এ পদক্ষেপ নিয়েছে। সূত্র বলছে, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে শুধু রাজনৈতিক সদিচ্ছাই নয়, আন্তর্জাতিক আইনি সহযোগিতাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই বহুপাক্ষিক চুক্তি সম্প্রসারণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

অর্থ পাচার নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এরই মধ্যে কিছু সাফল্য বললেও বড় অঙ্কের অর্থ ফেরত আসার উদাহরণ কম। নতুন চুক্তিগুলো বাস্তবায়ন হলে ওই পরিস্থিতি বদলাবে বলেই আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ