বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

ডলার সংকট নেই, আমদানি স্বাভাবিক: বাংলাদেশ ব্যাংক গভর্নর

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, শনিবার : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বর্তমানে দেশে কোনো ধরনের ডলার সংকট নেই। ফলে আমদানির ক্ষেত্রে ব্যাংকিং খাতে কোনো বাধা বা সমস্যা নেই বলেও তিনি স্পষ্ট করেছেন।

শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন–এ প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আমরা ডলার এক্সচেঞ্জ রেট বাজারভিত্তিক করেছি। এর ফলে বাজার এখন স্থিতিশীল, এবং আমরা এ পদক্ষেপে সফল হয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা চাইলে যত খুশি আমদানি করতে পারি। ব্যাংকিং খাতে আমদানি খোলায় এখন কোনো ধরনের সমস্যা নেই। বাজার এখন স্বাভাবিক গতিতে চলছে।”

ডলার বাজারে স্থিতি ফিরে এসেছে

ড. আহসান এইচ মনসুর জানান, আন্তঃব্যাংক ডলার বাজারে যে সমন্বয় আনা হয়েছে, তা বৈদেশিক লেনদেন স্বাভাবিক রাখতে ভূমিকা রাখছে। এতে আন্তর্জাতিক বাণিজ্য এবং আমদানি কার্যক্রম গতি পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মূল্যস্ফীতি কমানোর প্রচেষ্টা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়ে গভর্নর বলেন, ডলার রেটকে বাজারভিত্তিক করার ফলে পণ্যের সরবরাহ চ্যানেল স্বাভাবিক হয়েছে এবং আমদানি ব্যয় যৌক্তিক পর্যায়ে এসেছে, যা সামগ্রিক বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আশা প্রকাশ করেন যে চলতি প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় থাকলে মূল্যস্ফীতি আরও কমে আসবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ