বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন দাখিল কার্যক্রমে করদাতাদের ব্যাপক সাড়া

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় চলতি বছরের ৪ আগস্ট। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইট **www.etaxnbr.gov.bd**-এর মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন।

অনলাইনে রিটার্ন দাখিল পদ্ধতির প্রতি করদাতাদের সাড়া এবারও অত্যন্ত ইতিবাচক। উদ্বোধনের পর অল্প সময়ের মধ্যেই ২০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন, যা ডিজিটাল কর ব্যবস্থাপনা শক্তিশালী হওয়ার একটি গুরুত্বপূর্ণ সূচক বলে মনে করছে সংশ্লিষ্টরা।

এদিকে, কর প্রশাসনকে আরও আধুনিক ও জবাবদিহিমূলক করতে এনবিআর একটি বিশেষ আদেশ জারি করেছে। আদেশে ২০২৫-২৬ কর বছরে নির্দিষ্ট কিছু শ্রেণি ছাড়া সকল ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিলকে বাধ্যতামূলক করা হয়েছে।

এ বছরে যাদের জন্য অনলাইন রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা প্রযোজ্য নয়, তারা হলেন—

  • ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা,

  • শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা,

  • বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা,

  • মৃত করদাতার আইনগত প্রতিনিধি কর্তৃক দাখিলযোগ্য রিটার্ন,

  • বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক

এই পাঁচ শ্রেণির বাইরে সকল ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ডিজিটালাইজেশন ও সুশাসনের অংশ হিসেবে এনবিআর মনে করে যে বাধ্যতামূলক ই-রিটার্ন ব্যবস্থা কর প্রশাসনে স্বচ্ছতা, সহজতা ও সময় সাশ্রয় আরও নিশ্চিত করবে।

অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতিতে করদাতাদের আগ্রহ বাড়ায় কর ব্যবস্থাকে ভবিষ্যতে সম্পূর্ণ ডিজিটালাইজড করার উদ্যোগ কার্যকরভাবে এগিয়ে যাচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ