বুধবার, নভেম্বর ১১, ২০২৬

১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ৭০ লাখ ডলার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : চলতি মাসের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি দেখা গেছে। এ সময়ে বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৬৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৬১ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার (১৭ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণের প্রতি প্রবাসীদের আস্থা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি ও প্রণোদনার সুফলও এ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার মতে, নভেম্বর মাসের মধ্যেই রেমিট্যান্স আয় দুই শ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। এতে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল থাকা এবং রিজার্ভ পরিস্থিতির উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

রেমিট্যান্স বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এ খাতের ইতিবাচক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করবে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ