শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

আদানি গ্রুপকে ৩ কোটি ডলার পরিশোধ, মাসে পরিশোধ হতে পারে ১০ কোটি ডলার

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের বকেয়া পরিশোধে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটিকে তিন কোটি মার্কিন ডলার (প্রায় ৩৬৬ কোটি টাকা) পরিশোধ করা হয়েছে।

পিডিবির একাধিক দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। সূত্রগুলো জানিয়েছে, নভেম্বর মাসে আদানি গ্রুপকে মোট ১০ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১ হাজার ২২০ কোটি টাকা পরিশোধ করা হতে পারে।

ভারতের ঝাড়খণ্ডের গোদ্দায় অবস্থিত আদানি পাওয়ার প্লান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় ২০২৩ সালের মার্চ মাসে। চুক্তি অনুযায়ী, পিডিবি প্রতি মাসে সরবরাহকৃত বিদ্যুতের বিপরীতে অর্থ পরিশোধ করে থাকে। তবে বৈদেশিক মুদ্রার সংকটের কারণে গত কয়েক মাস ধরে বকেয়া পরিশোধে ধীরগতি দেখা দেয়।

পিডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ডলার সংকট কিছুটা কাটায় এখন ধীরে ধীরে পাওনাদারদের অর্থ পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে। আদানি গ্রুপকে আজকের অর্থ ছাড়াও চলতি মাসে আরও কয়েক ধাপে অর্থ প্রদান করা হবে।

বিদ্যুৎ বিশেষজ্ঞদের মতে, ডলার সংকটের প্রভাবে বিদ্যুৎ উৎপাদন ও আমদানির ক্ষেত্রে চাপে পড়েছিল পিডিবি। এ পরিস্থিতিতে বকেয়া পরিশোধ শুরু করা ইতিবাচক হলেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর এর প্রভাব পর্যবেক্ষণ করা জরুরি।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ