বুধবার, নভেম্বর ১১, ২০২৬

পাকিস্তান–বাংলাদেশে নতুন দিগন্ত: করাচি–চট্টগ্রাম সরাসরি শিপিং সেবা চালু

পাঠক প্রিয়

দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে পাকিস্তান ও বাংলাদেশ প্রথমবারের মতো করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু করেছে।

পাকিস্তান ও বাংলাদেশের বাণিজ্যিক কর্তৃপক্ষ ঘোষণা করেছে, দুই দেশের মধ্যে করাচি–চট্টগ্রাম সরাসরি শিপিং সেবা চালু হওয়ায় দুই দেশের মধ্যে পণ্য পরিবহন দ্রুততর ও সাশ্রয়ী হবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতীয় পরিষদে জমা দেওয়া এক লিখিত প্রতিবেদনে এই তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় বেশ কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে।’ এ খবর দিয়েছে অনলাইন সামা টিভি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, করাচি-চট্টগ্রাম সরাসরি শিপিং সেবা চালু হওয়ার ফলে এখন পণ্য পৌঁছাতে সময় ২৩ দিনের পরিবর্তে মাত্র ১০ দিন লাগছে। এতে লজিস্টিক ব্যবস্থার দক্ষতা বেড়েছে এবং পরিবহন ব্যয়ও কমেছে।

উদ্যোক্তারা বলছেন, এ নতুন সমুদ্রপথ ব্যবস্থার মাধ্যমে সরাসরি মাল পরিবহন করা যাবে, যা পূর্বে তৃতীয় দেশ বা মধ্যবর্তী বন্দরের মাধ্যমে করা হতো। এর ফলে সময় ও খরচ দুই দিকেই উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

বাংলাদেশি বাণিজ্যিক সংগঠনগুলো আশা করছে, নতুন সেবার ফলে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পাকিস্তান থেকে আগত পণ্যের পরিমাণ বৃদ্ধি পাবে এবং এ অঞ্চলের ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত হবে। পাকিস্তানি ব্যবসায়ীরা উল্লেখ করেছেন, এ উদ্যোগ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বাণিজ্যের সম্ভাবনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রথম ট্রায়াল শিপমেন্ট ইতোমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে এবং উভয় দেশের বন্দর কর্তৃপক্ষের মতে, আগামী মাসগুলোতে সেবাটি নিয়মিত কার্যক্রমে পরিণত হবে।

করাচি–চট্টগ্রাম সরাসরি শিপিং সেবা দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যের নতুন সম্ভাবনার পথ খুলে দেবে।

বিডি রিপোর্টস অনলাইন ডেস্ক

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ