শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

১৫ বছরে ৯২ হাজার কোটি টাকা আত্মসাৎ

পাঠক প্রিয়

বাংলাদেশের ব্যাংক খাত নিয়ম-নীতির বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক তার স্বাধীনতার জায়গা অনেকটাই হারিয়ে ফেলেছে। গত দশকেরও বেশি সময়ে ব্যাংকিং খাতে ২৪টি বড় ধরনের কেলেঙ্কারি ঘটেছে, যার মাধ্যমে ৯২,২৬১ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। সোমবার ঢাকার ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে অনুষ্ঠিত “ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয়” শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।

সিপিডির মতে, কিছু ব্যাংক কার্যত মৃতপ্রায়, এবং অনেক ব্যাংক ‘ক্লিনিক্যালি মৃত’ অবস্থায় রয়েছে। সংস্থাটি সুপারিশ করেছে যে মৃতপ্রায় ব্যাংকগুলোর বর্তমান ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা উচিত এবং এসব ব্যাংকগুলোকে পুনরায় কার্যকর করার চেষ্টা করা যেতে পারে।

ফাহমিদা খাতুন বলেন, অনেক ব্যাংক ক্লিনিক্যালি মৃত হয়ে গেছে এবং এগুলো আর ঘুরে দাঁড়াতে পারবে না। সরকার এ সব ব্যাংককে অর্থ ও মূলধন দিয়ে চালিয়ে যাচ্ছে, কিন্তু এদের স্বাভাবিকভাবে বন্ধ হতে দেওয়া উচিত।

তিনি আরও উল্লেখ করেন, ২০২১ সালের প্রতিবেদনের ভিত্তিতে ১১টি ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড ব্রাসেল নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে।

ফাহমিদা খাতুন বলেন, তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোও ক্লিনিক্যালি মৃত অবস্থায় রয়েছে। এক সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ একটি ভালো ব্যাংক ছিল, কিন্তু দখলের পরে এটি মুমূর্ষু হয়ে পড়েছে।

সিপিডি ব্যাংকিং খাতের সমস্যাগুলো চিহ্নিত করতে ও সমাধানে তিন মাসের জন্য একটি ব্যাংকিং কমিশন গঠনের সুপারিশ করেছে এবং ব্যাংক খাতে দ্বৈত প্রশাসন কমাতে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করার পরামর্শ দিয়েছে। এই বিভাগের কারণে সরকারি ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ এখন বাংলাদেশ ব্যাংকের কাছে নেই।

সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ব্যাংকিং খাতের অপব্যবস্থা দূর করতে ব্যাংক কমিশন গঠন করা প্রয়োজন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ