রবিবার, জুন ২৮, ২০২৬

’চেতনার দুয়ার’ মানবিক পৃথিবী প্রত্যাশার কাব্য

পাঠক প্রিয়

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে

অনলাইন ডেস্ক রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে অসুস্থ অবস্থায়...

ট্রাফিক আইন ভাঙলেই কাটা হবে লাইসেন্সের পয়েন্ট, কঠোর হচ্ছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক (ডিমেরিট) পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু করেছে...

মাদক কারবারিদের হামলা, হাতীবান্ধায় আহত ২ পুলিশ কর্মকর্তা

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় আসামি গ্রেফতার অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় গুরুতর আহত...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

রাসায়নিকমুক্ত পেঁপে চিনবেন যেভাবে, জেনে নিন সহজ কিছু উপায়

লাইফস্টাইল ডেস্ক: স্বাস্থ্য ভালো রাখতে ফলমূল খাওয়ার বিকল্প নেই। তবে বর্তমান বাজার পরিস্থিতিতে ফল কেনার সময় বাড়তি সতর্কতা জরুরি...

সমসাময়িক নাগরিক, বৈশ্বিক ও গ্রামীণ নৈসর্গিক পরিবেশ সচেতন কবি আর. কে. শাব্বীর আহমদ-এর ২য় কাব্যগ্রন্থ ‘চেতনার দুয়া ‘। এটি প্রকাশিত হয় অমর একুশে বইমেলা ২০২৩ সালে। প্রকাশক : সরলরেখা প্রকাশনী সংস্থা। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন শিল্পী মোমিন উদ্দীন খালেদ।

কবি আর.কে. শাব্বির আহমাদ

সমসাময়িক নাগরিক ও বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি গ্রামীণ নৈসর্গিক পরিবেশ ও আটপৌরে জীবনের নিখুঁত ছবি এঁকেছেন কবি তাঁর এ গ্রন্থে। মুক্তক গদ্যছন্দ, স্বরবৃত্ত ও মাত্রাবৃত্ত ছন্দে তিনি কবিগুলোকে সাজয়েছেন। তাঁর লেখায় সদা সত্য সুন্দর ও মানবিক প্রেমের দর্শন  লক্ষ্য করা যায়।

পার্থিব জীবনের মোহ, মায়া ও ভ্রান্তির বেড়াজাল ভেদ করে তিনি অনন্তকালে সুখের ঠিকানা গড়ার স্বপ্ন এঁকেছেন তাঁর কাব্যচিন্তায়। গ্রন্থের নাম কবিতা ‘ চেতনার দুয়ার ‘ এ তিনি লিখেছেন, ” জীবনের কতগুলো বসন্ত / পার হয়ে গেছে / ম্লান হয়ে গেছে কতে শতো কাক ডাকা ভোর / সব পাখি নীড়ে ফেরে / সব নদী ফিরে যায় মোহনায় / তবুও কী মন আমার / ভ্রান্তির বেড়াজাল ভেদ করে / ফিরে আসতে চায় না/ অনাদি অনন্তকালের জীবন পথে। “

বিশ্বজুড়ে নির্যাতিত মানবতার কান্নায় কবির হৃদয় সিক্ত হয়েছে। মানবতা ও মানবিক পৃথিবীর প্রত্যাশায় কবির উচ্চারণ, “আমি প্রতিনিয়ত / মানবতার কান্না শুনি / হৃদয়ে জ্বলে ওঠে আগুন / যেমনি ঘর্ষণে ঘর্ষণে জ্বলে ওঠে  দেশলাই / সিরিয়া ফিলিস্তিন কাশ্মীর বার্মায় / আর্তনাদ ওঠে বনি আদমের / নিজ বাসভূমে বেঁচে থাকার আকুলতায় / যেমনি মায়ের বুকে নিরাপদ আশ্রয় খোঁজে সন্তানেরা।” ( মানবতার কান্না)

” বহমান সময় ” কবিতায় নিপীড়িত মানবতার জন্য  কবির নিরাপদ ভূখণ্ডের আকুতি শুনি, ” লাখো-কোটি নিপীড়িত মানবতার / চীৎকার ধ্বনিত হয় পৃথিবীর অধিপতির কাছে / সাহায্যকারী বন্ধুর আগমন প্রত্যাশার / নিরাপদ ভূখণ্ডের /  সোনালি সূর্যোদয়ের।”

নিরাপদ ভূখণ্ডে নবপ্রজন্মের হাসির মতো মুগ্ধতা চেয়েছেন কবি- ” নীলাকাশে রংধনুর মতো / মুগ্ধতা চাই / মুগ্ধতা চাই বিশুদ্ধ মানুষের / স্বচ্ছ সাদা মনের / যেমন হেমন্তের মেঘমুক্ত আকাশ / নিরাপদ ভূখণ্ডে নব প্রজন্মের হাসির / মুগ্ধতা চাই। ” ( মুগ্ধতা চাই )

নাগরিক জীবনের যন্ত্রণাকে আনন্দময় করে তোলার জন্য  শেকড় সন্ধানী কবি মায়াবী প্রকৃতির গ্রামীণ  জীবনের সারল্য ও অকৃত্রিম সুখের ছবি এঁকেছেন এভাবে, ” ঘুম ঘুম তন্দ্রালুতায় জেগে ওঠি /  শরৎ প্রভাতে / শারদীয় বৃষ্টিকণায় মুছে নেই / নয়ন যুগল / সাদা-শুভ্র মেঘের ভেলায় / মন ভাসাই। ” ( শারদ নয়ন )। ” হেমন্ত আসে / সোনালি ধানের মৌ মৌ গন্ধে / সোনালি ধানের মৌ মৌ গন্ধে / নবান্নে হেসে ওঠে কৃষক / গোলাভরা ধানে তৃপ্তির নিঃশ্বাস ছাড়ে / গৃহস্থ বধূরা। ” ( হেমন্তিকা )

সৌরভময় ফুলের নিঃস্বার্থ অমায়িক প্রেমের মতো মানবিক ও ভালোবাসার পৃথিবী গড়ে তুলতে চান কবি।
” ফুলের ভালোবাসা ” কবিতায় তাঁর উচ্চারণ : ” ফুলের ভালোবাসা / কী অমায়িক অমলিন / কী শুচিতা দেখি / ফুলের অঙ্গাবরণে / শিশিরস্নাত পরাগরেণু / নববধূর এলায়িত / কস্তুরি-কুসুম চুলের মতো / সুবাস ছড়ায় পরম মমতায় / ফুলের চোখে চোখ রেখে / নয়ন-যুগল স্নিগ্ধ করি / অবারিত প্রেম শিখি / ফুলিয়ে পেলব শরীর ছুঁয়ে / সার্থক হয় জনম জীবন / ফুলের মতো মানবিক প্রেমে। “

শিশুতোষ ছড়ায় কবি শিশুদের সুন্দর ও আদর্শিক অনুভূতি জাগ্রত করেছেন এভাবে : ” এক দুই তিন / মাগো আমার সালামটুকু নিন / চার পাঁচ ছয় / ন্যায়-নীতির পথে পথে পথে / হবে সবার জয়। ” ( সংখ্যার ছড়া )
ফুলের মতো সুবাস ছড়িয়ে ন্যায়-নীতির সমাজ গড়ে একটি নতুন পৃথিবীর স্বপ্ন দেখিয়েছেন কবি : ” ফুলের মতো সুবাস তুমি ছড়াও / সত্য-ন্যায়ের সমাজ গড়ে বিশ্বটাকে নড়াও। ” ( বিশ্বটাকে নড়াও )।

” চেতনার দুয়ার ” গ্রন্থের কবিতাগুলোর অনন্য বৈশিষ্ট্য হলো, প্রায় প্রতিটি কবিতায় কবি তাঁর কাব্যিক চেতনায় অসীম সত্তার অস্তিত্ব ও সার্বভৌমত্বকে প্রতীকায়িত করছেন। যেমন- ” হৃদয়ের সংবেদনশীলতায় / ন্যুব্জ হয় / আমার ভালোবাসার সারথীরা / অপরূপ স্রষ্টার সমীপে। ” ( ফুলের ভালোবাসা ) ” কী অপরূপতায় সাজালো পৃথিবী / অসীম যিনি মহাদয়াবান।” ( চন্দ্রালুতা ) ” অসীমের ভালোবাসা ঝরে পড়ুক / আকাশ-কোলের সৃষ্টিকুলে।” ( নিঃসীম নীলাকাশ )  ” আনত হৃদয়ে অবনত হয় আমার সত্তা / সর্বশক্তিমানের অপার মহিমায়।” ( বোধি )

কাব্যের শেষ দিকে কবির মৃত্যুচেতনা প্রকাশ পেয়েছে। তাঁর সুকৃতি মহানের দরবারে কবুল হয়েছে কি-না, এমন বিচলিত ভাবনায় কবির আকুতি : আমার সুকৃতি মহানের সমীপে / গৃহীত  কি-না সে ভাবনা আমায় / কেবলি বিচলিত করে। “

” চেতনার দুয়ার ” কাব্যগ্রন্থটি সত্য-সুন্দর, মানবিক পৃথিবী  গড়ার স্বপ্নচারিতায় বাঙলা কাব্যসাহিত্যে একটি সৃজনশীল সংযোজন হিসেবে  বিপুল পাঠকপ্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস।

সর্বশেষ সংবাদ

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়ে...

জনপ্রিয় সংবাদ