বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

প্রাচীন বাণিজ্য জাহাজের সন্ধান ভূমধ্যসাগরের তলদেশে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ফরাসি নৌবাহিনী ভূমধ্যসাগরের তলদেশে দেড় মাইলেরও বেশি গভীরে একটি প্রাচীন বাণিজ্য জাহাজ আবিষ্কার করেছে। জাহাজটির নাম দেওয়া হয়েছে ক্যামারা ৪। এটি ফ্রান্সের দক্ষিণ-পূর্ব উপকূলের রামাতুয়েল এলাকার কাছে, সাঁ-ত্রোপ উপকূলে পাওয়া গেছে।

গবেষকরা জানিয়েছেন, চলতি বছরের মার্চে সমুদ্রতল পর্যবেক্ষণের সময় ফরাসি নৌবাহিনীর ক্যামেরায় প্রথম জাহাজটির অবয়ব ধরা পড়ে। পরবর্তীতে নিশ্চিত করা হয়, এটি ফ্রান্সে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে গভীর জাহাজডুবি।

জাহাজটির দৈর্ঘ্য প্রায় ৯৮ ফুট এবং প্রস্থ ২৩ ফুট। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৬ মাইল নিচে অবস্থান করছে। এর আগে ১৯৬৮ সালে ডুবে যাওয়া সাবমেরিন ‘লা মিনার্ভ’ ছিল ফ্রান্সের সবচেয়ে গভীর জাহাজডুবি।

জাহাজটির ভেতর থেকে ছয়টি কামান, বড় দুটি পাত্র এবং একাধিক নোঙরের চিহ্ন পাওয়া গেছে। তবে স্টার্ন বা পেছনের অংশ প্রায় ফাঁকা। গবেষকরা ধারণা করছেন, মালামাল অস্বাভাবিকভাবে রাখা থাকায় জাহাজটি উল্টে গিয়ে ডুবে থাকতে পারে।

জাহাজটির মধ্যে প্রায় ২০০টি সিরামিক কলসি ও থালা খুব ভালো অবস্থায় পাওয়া গেছে। অনেক পাত্রে এখনো নকশা স্পষ্ট রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব পাত্র সম্ভবত ইতালির লিগুরিয়া অঞ্চল থেকে তৈরি হয়েছিল।

গবেষকরা ধারণা করছেন, জাহাজটি ১৬ শতকের। এটি সেই সময়ের বাণিজ্য, জাহাজ নির্মাণ পদ্ধতি এবং সমুদ্রপথে পণ্য পরিবহন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে। এখনো পুরো জাহাজটি পরীক্ষা করা হয়নি, তাই ভবিষ্যতে আরও মূল্যবান নিদর্শন পাওয়ার আশা করছেন প্রত্নতত্ত্ববিদরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ