সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

বালা মুসিবত আমাদের হাতের কামাই: পীর ছাহেব ছারছীনা

পাঠক প্রিয়

পৃথিবীর সকল বালা মুসিবত আমাদের হাতের কামাই। মানুষ ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যাওয়ায় আল্লাহ তায়ালা তার বান্দাদের প্রকৃতিক দুর্যোগ দিয়ে সতর্ক করে থাকেন। আমাদের উচিত আল্লাহ তায়ালার হুকুম মেনে নিয়ে সে অনুযায়ী জীবন যাপন করা এবং আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। বৃষ্টি ও উজানের ঢলে বন্যায় প্লাবিত অঞ্চলের বানভাসি মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে ছারছীনা দরবার শরীফের বর্তমান গদ্দিনিশীন পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন এ কথা বলেন।

বৃহস্পতিবার উজানের ঢলে ক্ষতিগ্রস্ত ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পীর ছাহেব নিজে ফেনী জেলার সদর উপজেলাধীন ছনুয়া ইউনিয়নের রাহি মাদ্রাসার ত্রান কার্যক্রম পরিদর্শন করেন। ছারছীনা দরবার শরীফের হেমায়েতে ইসলাম মিশন ফান্ড থেকে এই সহায়তা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর ও দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আ. খ. ম. আবু বকর সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মৌঃ মোঃ মিজানুর রহমান প্রমূখ।

পরে ছারছীনার পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন ক্ষতিগ্রস্থ বানভাসিদের ও বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের সহ দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মুনাজাত করেন।

ফেনী থেকে মোঃ আবদুর রহমান

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ