রবিবার, জুন ২৮, ২০২৬

ভাইরাস হতে ভাইরাল

পাঠক প্রিয়

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়, চীনের সঙ্গে ৮ সমঝোতা ও ৩ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর...

রাসায়নিকমুক্ত পেঁপে চিনবেন যেভাবে, জেনে নিন সহজ কিছু উপায়

লাইফস্টাইল ডেস্ক: স্বাস্থ্য ভালো রাখতে ফলমূল খাওয়ার বিকল্প নেই। তবে বর্তমান বাজার পরিস্থিতিতে ফল কেনার সময় বাড়তি সতর্কতা জরুরি...

সিঁথি সাহার নতুন গান ‘বসন্তের কোকিল’ দর্শকপ্রিয়, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ

বিনোদন ডেস্ক: চলমান খেলার উন্মাদনার মধ্যেই নতুন রোম্যান্টিক ড্যান্স নাম্বার নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। ‘বসন্তের কোকিল’...

তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর গুজব: পুলিশ সদর দফতর

অনলাইন ডেস্ক ঢাকা, ২৭ জুন: ঢাকার তুরাগ নদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতা-কর্মীর লাশ...

সালাহর চোটে শঙ্কা, নকআউটে ওঠা মিশরের সামনে বড় দুশ্চিন্তা

অনলাইন ডেস্ক নকআউট পর্বে জায়গা নিশ্চিত করলেও ইনজুরি শঙ্কায় পড়েছে মিশর জাতীয় ফুটবল দল। ফিফা বিশ্বকাপ-এ নকআউটে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ...

‘ভাইরাল’ হল ইংরেজি ‘ভাইরাস’ শব্দটির বিশেষণ পদ। ভাইরাস ও ভাইরাল দুটি বিষয়েরই ভালো ও মন্দ দিক রয়েছে। খারাপ ভাইরাস যেমন মানবদেহে ছড়িয়ে পড়ার মাধ্যমে শরীরকে দুর্বল করে দেয়, তেমনি কিছু ভাইরালও মানবজীবনকে অসুস্থ করে তোলে।

বর্তমান পৃথিবীতে ভাইরাস ও ভাইরাল সমান গতিতে মানবজীবনে ছড়িয়ে পড়ছে। কিছু মানুষ যাচ্ছেতাই কনটেন্ট, ভিডিও, লেখা ও ছবির মাধ্যমে নিজেকে বিকৃতভাবে উপস্থাপন করছে।

তথাকথিত সেলিব্রিটি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের মানুষও যুক্ত হচ্ছে এ ভাইরাল দুনিয়ায়। এজন্য সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগকে অনেকে ‘ভাইরাল’ যুগ বলে উল্লেখ করেন।

অনেকে শুধু জনপ্রিয় হওয়ার জন্য নিজেই ভাইরাল হওয়ার চেষ্টায় থাকেন। আর এর অংশ হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ছবি, ভিডিও কিংবা কোনো বক্তব্য- তা নির্মিত হোক বা গোপনে ধারণ করা স্ক্যান্ডাল ভিডিও। এভাবে কেউ ভাইরাল হচ্ছেন নিজেই, কেউ অন্যের ফাঁদে পড়ে। ভাইরাল শব্দটির এখন হাজার রূপ।

ভাইরালিজমের এ যুগে কেউ রাতারাতি সেলিব্রিটি হয়ে যাচ্ছেন, কেউ খলনায়কে পরিণত হচ্ছেন ভক্তদের কাছে। কারণ কেউ একটা খারাপ কিছু করলেই সেটা সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দিচ্ছে বা ভাইরাল হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে। আবার কেউ কেউ অন্যের ওপর ক্ষিপ্ত হয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সম্পর্কে গোপন তথ্য ভাইরাল করে দিচ্ছে। কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধের জের ধরে তার একান্ত গোপন কোনো বিষয় ভাইরাল করে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। ভাইরাল না করার শর্তে কেউ কেউ মোটা অঙ্কের অর্থও দাবি করছে।

কিন্তু প্রশ্ন হল, এসব ভাইরালের কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে সমাজে? অনেক ক্ষেত্রেই এক কুৎসিত ভাইরাল ভাইরাসে আক্রান্ত এ যুগের কিছু তরুণ-তরুণী। কেউ ভাইরাল হলে মানুষ কিছুদিন তাদের চেনে, মনে রাখে।

কিন্তু সে কীভাবে কোন উপায়ে ভাইরাল হল তাও কিন্তু মানুষ ভোলে না। একজন ভালো একটা গান গেয়ে তার প্রতিভা প্রদর্শন করে ভাইরাল হলে মানুষ তাকে একজন গায়ক হিসেবেই চেনে ও মনে রাখে। আবার কেউ রিকশাচালককে পিটিয়ে কিংবা ভালগারিটি করে ভাইরাল হলেও মানুষ তার ভাইরাল হওয়ার প্রক্রিয়াটা স্মরণে রাখে। কিন্তু এ যুগের বেশিরভাগ তরুণ-তরুণীই বিষয়টা বুঝতে চায় না। তাদের চিন্তাভাবনা হচ্ছে, কোনোভাবে ভাইরাল হতে পারলেই তারা সেলিব্রিটি বনে যাবে!

দেশের স্বপ্ন ও সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আত্মপ্রত্যয়ী তারুণ্য একটি দেশের সামগ্রিক পরিস্থিতি বদলে দিতে পারে। আনতে পারে ইতিবাচক পরিবর্তন।

বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা পরবর্তীকালে জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে তরুণরা দৃপ্ত ভূমিকা পালন করেছে। কাজেই জাতিকে এগিয়ে নিয়ে যেতে তরুণদের সবরকম অবক্ষয় থেকে রক্ষা করতে হবে।

গুরুত্ব দিতে হবে তরুণসমাজের উন্নয়নে। আমাদের কিশোর ও তরুণদের এই ভাইরাল ভাইরাস থেকে দূরে রাখতে হবে। ভাইরাল ভাইরাসের এ নবজোয়ার যদি থামানো না যায়, তাহলে এর মারাত্মক প্রভাব পড়বে সমাজে। এটি ভাইরাসের মতোই ধ্বংস করবে তরুণদের অগ্রগতি ও মানবজীবনের সুখ-সমৃদ্ধি।

আফজাল তাহফি রোহান : শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

সুত্রঃ যুগান্তর।

সর্বশেষ সংবাদ

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়ে...

জনপ্রিয় সংবাদ