শনিবার, আগস্ট ১৫, ২০২৬

মেটাল কার্ডে রূপান্তরের নামে প্রতারণা, গ্রাহকদের সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দেশের সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের নামে অননুমোদিত তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের কার্যক্রম থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক সতর্কবার্তায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, সম্প্রতি কিছু অননুমোদিত প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখাচ্ছে। এ প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সিভিভি (CVV)-সহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশ ব্যাংক জানায়, এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কার্ডের গোপন তথ্য ফাঁস হয়ে জালিয়াতির আশঙ্কা তৈরি হতে পারে। একইসঙ্গে অননুমোদিত লেনদেন, আর্থিক ক্ষতি এবং তথ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো ঝুঁকিও বাড়তে পারে।

সতর্কবার্তায় গ্রাহকদের অনুরোধ করা হয়েছে, কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কার্ডসংক্রান্ত তথ্য প্রদান না করতে এবং প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর করা থেকে বিরত থাকতে। কার্ডসংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া গ্রাহকদের আর্থিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, কোনো অবস্থাতেই ওটিপি (OTP) বা ওয়ান টাইম পাসওয়ার্ড এবং কার্ডের গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। কোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ