শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

আরো বেশি বিনিয়োগ করতে জাপানের প্রতি সমবায় মন্ত্রীর আহবান

পাঠক প্রিয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বাংলাদেশে আরো বেশি পরিমাণে বিনিয়োগ করার জন্য জাপানের সরকারি ও বেসরকারি বিনিয়োগকারীদের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি আজ বিকেলে মন্ত্রণালয়ের নিজ কক্ষে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকার বাংলাদেশে নিযুক্ত প্রধান হায়াকাওয়া ইউহোর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে এ আহবান জানান।
এ সময় ইউহো জাইকার সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের অধীন বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
তাজুল ইসলাম বলেন, দেশ স্বাধীন হবার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সেই সম্পর্ক আরো নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।
বর্তমানে দেশে মাথাপিছু আয় দুই হাজার ডলার ছাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তা নির্দিষ্ট সময়ের আগেই বাস্তবায়িত হবে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন ও নতুন অবকাঠামো নির্মাণ, পর্যটনসহ সরকারি-বেসরকারি সকল ক্ষেত্রে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে।
তাই বাংলাদেশে আরো বেশি পরিমানে বিনিয়োগ করার জন্য জাপান সরকার ও বেসরকারী বিনিয়োগকারীদের প্রতি আহবান জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
বাংলাদেশে জাপান সরকারের সহযোগিতা অব্যাহত থাকা এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজমান থাকায় তার সরকার বাংলাদেশে আরো বেশি পরিমাণে বিনিয়োগে আগ্রহী বলেও জানানা জাইকা প্রতিনিধি।
সভায় স্থানীয় সরকার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৗশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।

–বাসস

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ