শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্ব পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থবাজারে। বিশেষ করে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের বাজারে দেখা গেছে উল্লেখযোগ্য উল্লম্ফন।

সোমবার সকালে এশিয়ার বাজারে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৪ দশমিক ৫২ মার্কিন ডলার।

বাজার বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অস্থিরতা দেখা দিলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে এসে নিরাপদ সম্পদের দিকে ঝোঁকেন। এ ক্ষেত্রে স্বর্ণ বরাবরই অন্যতম প্রধান আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়ে আসছে। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের চাহিদা বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। একই সঙ্গে তেলের বাজারেও অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন তারা।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে।

সূত্র: Agence France-Presse (এএফপি)

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ