বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

এলপিজি দামে আরও সম্ভাব্য হ্রাস: উপদেষ্টা পরিষদের ঘোষণা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

ঢাকা, ৫ ফেব্রুয়ারি – খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আরও সস্তা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, স্থানীয় উৎপাদিত এলপিজি এবং ব্যবসায়িক পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ আগাম করের অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া এলপিজি আমদানি পর্যায়েও ৭.৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে এলপিজির ওপর করভার কিছুটা কমে খুচরা বাজারে এর দাম হ্রাস পেতে পারে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত বিভিন্ন অধ্যাদেশ, নীতিমালা, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা ছাড়াও দ্বিপাক্ষিক চুক্তিসহ বিভিন্ন বিষয় বিস্তারিত তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা করে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১,৩৫৬ টাকা নির্ধারণ করা হয়। অটোগ্যাসের (গাড়িতে ব্যবহৃত এলপিজি) দামও প্রতি লিটারে ২ টাকা ৩৪ পয়সা বৃদ্ধি পেয়ে ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছে। নতুন দাম সেইদিনই কার্যকর হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ