বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

মোবাইল ফোন আমদানি ও সংযোজনে শুল্ক হ্রাসের প্রভাব

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

সরকার দেশের নাগরিকদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ সহজতর করতে এবং মোবাইল ফোনের মূল্য সাধারণ ক্রেতার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্য নিয়ে মোবাইল ফোন আমদানি ও সংযোজন শিল্পের জন্য নতুন শুল্ক নীতি গ্রহণ করেছে।

মোবাইল ফোন আমদানি:

  • কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে ১০% নির্ধারণ।

  • এর ফলে বিদ্যমান আমদানি শুল্ক ৬০% হ্রাস পেয়েছে।

  • প্রভাব: ৩০ হাজার টাকার অধিক মূল্যের আমদানি হওয়া প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫,৫০০ টাকা কমবে।

২. মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানসমূহের উপকরণ আমদানি:

  • কাস্টমস ডিউটি ১০% থেকে কমিয়ে ৫% নির্ধারণ।

  • এর ফলে বিদ্যমান আমদানি শুল্ক ৫০% হ্রাস পেয়েছে।

  • প্রভাব: ৩০ হাজার টাকার অধিক মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১,৫০০ টাকা কমবে।

প্রত্যাশিত প্রভাব

  • উপভোক্তা পর্যায়ে: মোবাইল ফোনের দাম কমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে।

  • শিল্প পর্যায়ে: মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ বিরূপ প্রতিযোগিতার মুখোমুখি হবে না।

  • ডিজিটাল সেবা প্রসার: মূল্য হ্রাসের মাধ্যমে নাগরিকরা মোবাইল ফোন সহজে পাবে, ফলে ডিজিটাল প্ল্যাটফর্ম ও সেবা গ্রহণ আরও সহজ হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে যে, মোবাইল ফোনের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের এ ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নতুন প্রজ্ঞাপন দুটির মাধ্যমে মোবাইল ফোন আমদানি এবং সংযোজন শিল্পে শুল্ক হ্রাস করে সরকার ইতিবাচক অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব সৃষ্টির লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে। এই সিদ্ধান্ত ডিজিটাল সমন্বয়, নাগরিক সুবিধা ও প্রযুক্তিগত প্রবেশাধিকার বৃদ্ধিতে সহায়ক হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ