শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

ভারত থেকে ডিজেল আমদানি করবে সরকার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

সরকার চলতি বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১,৮০,০০০ মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যয় হবে প্রায় ১,৪৬১ কোটি ৭৬ লাখ টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাজেট এবং ব্যাংক ঋণের মাধ্যমে এ অর্থের ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ আমদানির অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এনআরএল থেকে ডিজেল আমদানি করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে উপস্থাপন করলে তা পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়।

মেয়াদি চুক্তির ভিত্তিতে নেগোসিয়েশনের মাধ্যমে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত ডিজেল আমদানি করা হবে। এ চুক্তির মোট খরচ ধরা হয়েছে ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলার। প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ধরা হয়েছে ৫.৫০ ডলার এবং রেফারেন্স মূল্য ৮৩.২২ ডলার।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৬ সাল থেকে ১৫ বছরের মেয়াদি চুক্তির আওতায় ডিজেল আমদানি করা হচ্ছে। প্রথমে এটি রেল ওয়াগনের মাধ্যমে আনা হতো, যা ২০২৩ সালের ১৮ মার্চ থেকে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।

ভারতের সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “এটি পুরোনো ও দীর্ঘমেয়াদি চুক্তির অংশ। নতুন কোনো সিদ্ধান্ত নয়।”

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ