শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

কর্মক্ষেত্রে নারী কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংকিং সেবা নিতে আসা নারী গ্রাহকদের ভোগান্তি কমাতে দেশের সব তফসিলি ব্যাংকে নারীবান্ধব ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, অনেক ব্যাংকে পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্যসম্মত ও নারীবান্ধব ওয়াশরুমের অভাবে কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকে সেবা নিতে আসা নারীরা বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি নিরসনে ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখায় নারীবান্ধব ওয়াশরুম নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, যেসব ব্যাংকে বিদ্যমান ওয়াশরুম সংস্কারের প্রয়োজন রয়েছে অথবা স্যানিটারি সামগ্রীর ঘাটতি রয়েছে, সেসব ক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নারী কর্মকর্তা-কর্মচারী ও নারী গ্রাহকদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার ফলে ব্যাংকিং খাতে কর্মপরিবেশের মান উন্নত হবে এবং নারীবান্ধব সেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। বিশেষ করে নারী কর্মীদের স্বাচ্ছন্দ্য ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ