বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

৭০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, আমদানির অনুমোদন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করার অনুমোদন দিয়েছে। এ বিষয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৩৮১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ২৮০ টাকা। পাশাপাশি, চীন থেকে ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানি করতে প্রায় ৯৮ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিনেটস কোম্পানি থেকে ১৪তম লটে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এ বাবদ ব্যয় হবে ১৯০ কোটি ৫৯ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা।

অন্যদিকে, একই অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ১০ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে, যা মোট ১৯০ কোটি ৫৯ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা খরচ হবে।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের ভিত্তিতে টিএসপিসিএল-এর জন্য চীনের গুয়াংজি পেংইউ ইকো-টেকনোলজি কোং লিমিটেড থেকে ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৯৭ কোটি ৭০ লাখ ৪১ হাজার ০৮ টাকা।

সরকার আশা করছে, এ আমদানি দেশের সার যোগান ব্যবস্থা মজবুত করবে এবং কৃষিক্ষেত্রে সারসাপ্লাইয়ের সংকট এড়াতে সহায়ক হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ