শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

শেয়ারবাজারে সূচকের উত্থান, লেনদেন চলছে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয়েই সূচকের ঊর্ধ্বমুখী ধারা দেখা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৪,৮৯৫ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে যথাক্রমে ১,০১১১,৮৭৯ পয়েন্টে পৌঁছায়।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে ৭৬ কোটি ৯৮ লাখ টাকা, যার মধ্যে ২১৮টির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, ৪৮টির দর কমেছে এবং ৮০টির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো:
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, বিএসসি, রহিম টেক্সটাইল, সায়হাম কটন, মুন্নু ফেব্রিকস, ইস্টার্ন লুব্রিকেন্টস, রহিমা ফুড, মুন্নু এগ্রো, খান ব্রাদার্স ও শাহজিবাজার পাওয়ার।

ডিএসইর সূচক সকাল ১০টার প্রথম পাঁচ মিনিটে ১০ পয়েন্ট বৃদ্ধি পায় এবং ১০টা ১০ মিনিটে আরও ২ পয়েন্ট বৃদ্ধি পায়। সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৪,৮৯০ পয়েন্টে পৌঁছায়।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল ১০টা ৩০ মিনিটে সিএএসপিআই সূচক ৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩,৬১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় সেখানে শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে ৪৬ লাখ টাকা। লেনদেনে ১৬টির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, ৭টির দর কমেছে এবং ২টির দর অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ