অনলাইন ডেস্ক

দেশের স্বর্ণের বাজারে আবারও দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি মূল্য এক লাখ ১৭ হাজার ৬৭ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
নতুন দাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হয়েছে এবং আজ শনিবারও (২০ ডিসেম্বর) একই মূল্যে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্যের বিস্তারিত তালিকা নিম্নরূপ:
স্বর্ণের দাম (প্রতি ভরি)
-
২২ ক্যারেট: ২,১৭,০৬৭ টাকা
-
২১ ক্যারেট: ২,০৭,২১১ টাকা
-
১৮ ক্যারেট: ১,৭৭,৬৪৩ টাকা
-
সনাতন পদ্ধতি: ১,৪৭,৯০০ টাকা
রুপার দাম (প্রতি ভরি)
-
২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা
-
২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা
-
১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা
-
সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা
রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বাজুসের এই দাম সমন্বয়ের ফলে সাধারণ ক্রেতা এবং ব্যবসায়ীদের জন্য স্বর্ণ ও রুপার বাজারে সামঞ্জস্য বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।


