বুধবার, আগস্ট ২৬, ২০২৬

২৪ ডিসেম্বর পুঁজিবাজারে যাত্রা শুরু করবে রবি

পাঠক প্রিয়

ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আগামী ২৪ ডিসেম্বর থেকে লেনদেন শুরু করবে দেশের শীর্ষ¯’ানীয় ডিজিটাল সেবা nপ্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। ট্রেডিং কোড ‘রবি’ দিয়ে এন ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করবে কোম্পানিটি। ৫২৩ দশমিক ৭ কোটি টাকার প্রাথমকি গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারের ইতিহাসে বৃহত্তম ইস্যু নিয়ে যাত্রা শুরু করবে রবি। ফলে আইপিও কেনার জন্য আবেদনও পড়েছিল ৫ দশমিক ৭৪ গুণ বেশি। ফিক্সড-প্রাইস মেথডে ১০ শতাংশ (ইমপ্লয়ি শেয়ারসহ) বা ৫২ দশমিক ৩৭ কোটি শেয়ার ছাড়ার জন্য চলতি বছরের ২ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করে রবি। প্রতি শেয়ার ১০ টাকা হিসেবে ওই মূলধন তোলার জন্য চলতি বছরের ২৩ সেপ্টেম্বর রবির আইপিও
অনুমোদন করে বিএসইসি। রবির আইপিওর জন্য মোট ১২ লাখ ৮০ হাজার ৪২৫ টি আইপিও আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ৪ লাখ ৬৫ হাজার ২৯০ জন আবেদনকারীকে লটারির মাধ্যমে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। টেলিযোগাযোগ খাতের আওতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে রবির কোম্পানির কোড- ২৭০০৩ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে- ২৬০০৩। ২৪ ডিসেম্বর বহুল প্রতীক্ষিত অভিষেকের আগে তালিকাভুক্ত হওয়া উপলক্ষে একই দিন সকাল সাড়ে ৯টায় ডিএসই’র নিকুঞ্জের কার্যালয়ে রবি ও ডিএসই কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, “সর্বকালের
বৃহত্তম আইপিও দিয়ে শেয়ারবাজারে যাত্রা শুরু করতে পেরে আমরা গর্বিত। আমাদের তালিকাভুক্তিতে আন্তরিক সহযোগিতা ও পরামর্শের জন্য বিএসইসি,
ডিএসই, সিএসই, সিডিবিএল, বুয়েট এবং আমাদের রেগুলেটর বিটিআরসির কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমাদের মুল লক্ষ্য হ”েছ গ্রাহকদের কাছে সর্বাধিক উদ্ভাবনী ডিজিটাল লাইফস্টাইল সল্যুশন পৌঁছে দেয়ার পাশাপাশি আমাদের সম্মানিত দেশী ও বিদেশী শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করা।”
এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি আজিয়াটা গ্রæপ বারহাদ (মালয়েশিয়া) এবং ভারতী এয়ারটেলের (ভারত) একটি যৌথ উদ্যোগ হ”েছ
রবি আজিয়াটা লিমিটেড (রবি)। কোম্পানিটির সিংহভাগের মালিকানা আজিয়াটার। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ