শুক্রবার, মে ১, ২০২৬

২০২৩-২৪ অর্থবছরে ১৫.৪ শতাংশ রাজস্ব আয়ের প্রবৃদ্ধি

পাঠক প্রিয়

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিগত ২০২৩-২৪ অর্থবছরে ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকার রাজস্ব আয় করেছে, যা এর আগের অর্থবছরের তুলনায় ১৫ দশমিক ৪০ শতাংশ বেশি।
আজ সোমবার এনবিআর প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে। তবে রাজস্ব আহরণে সন্তোষজনক প্রবৃদ্ধি এলেও গত অর্থবছর রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ছিলো, তা অর্জিত হয়নি। বিগত অর্থবছরে রাজস্ব আয়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিলো ৪ লাখ ১০ হাজার কোটি টাকা। অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরের এনবিআরের রাজস্ব আয়ের পরিমাণ ছিলো ৩ লাখ ৩১ হাজার ৫০২ কোটি টাকা।
এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে বলেন, ‘বেশ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ থাকা সত্ত্বেও যে পরিমাণ রাজস্ব অর্জিত হয়েছে তা সন্তোষজনক।’ কর ফাঁকি রোধ করার কারণে এই রাজস্ব আয় অর্জন করা সম্ভব হয়েছে।
এনবিআরের খাত ভিত্তিক রাজস্ব আয়ের হিসাব হলো-২০২৩-২৪ অর্থবছরে আমদানি-রপ্তানি শুল্ক খাত থেকে আয় হয়েছে ১ লাখ ৮১৯ কোটি টাকা যা এর আগের অর্থবছরের চেয়ে ৮ দশমিক ৭২ শতাংশ বেশি, স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) থেকে আয় হয়েছে ১ লাখ ৫০ হাজার ৭১৭ কোটি টাকা, প্রবৃদ্ধি ২০ দশমিক ১৭ শতাংশ এবং আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ২৫ কোটি টাকা এবং এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৬০ শতাংশ।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ