বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

স্বর্ণের দামে হঠাৎ বড় পতন কেন?

পাঠক প্রিয়

বাণিজ্য ডেস্ক

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান কে হচ্ছেন—এ নিয়ে অনিশ্চয়তা কমে আসা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা হ্রাস পাওয়ায় আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী হয়েছে মূল্যবান এই ধাতুর দাম।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩০ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ৪ দশমিক ১১ শতাংশ কমে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৫ হাজার ১৫১ দশমিক ৯৫ ডলারে। এর আগের দিন বৃহস্পতিবার স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে পৌঁছেছিল।

কেসিএমের প্রধান বাণিজ্য বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ফেডের চেয়ারম্যান পদে তুলনামূলকভাবে কম দ্বিধাগ্রস্ত কাউকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা, ডলারের ঘুরে দাঁড়ানো এবং অতিরিক্ত ক্রয়ের অবস্থানের কারণে স্বর্ণের দামে এই পতন দেখা যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের স্থলাভিষিক্ত হিসেবে তিনি শুক্রবার তার পছন্দের নাম ঘোষণা করতে চান। এতে করে বাজারে জল্পনা তীব্র হয় যে সাবেক ফেড গভর্নর কেভিন ওয়ার্শ এই দায়িত্ব পেতে পারেন।

স্টোনএক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ফেড চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শ জেরোম পাওয়েলের জায়গা নিতে পারেন—এমন গুজব এশীয় বাজারে লেনদেনের সময় স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করেছে।

বিশ্ববাজারে দাম কমার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম সমন্বয় করে ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমিয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৩ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৪ দফা কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার দাম কমানো হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ