শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

স্থলবন্দরে সেবা মাশুল ৫ শতাংশ বাড়ল, কার্যকর ১ জানুয়ারি থেকে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দেশের সব স্থলবন্দরে সেবা মাশুল ৫ শতাংশ বাড়ানো হয়েছে। প্রতিটি সেবার বিপরীতে কর, টোল ও মাশুল আগের তুলনায় এই হারে বৃদ্ধি পাবে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন এই মাশুল কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএসবিএ)।

এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্য স্থলবন্দরের তুলনায় মাশুল তুলনামূলক বেশি হওয়ায় বেনাপোল স্থলবন্দরের জন্য আলাদা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের নতুন মাশুল

বেনাপোল স্থলবন্দরে বর্তমানে ২৭ ধরনের সেবার বিপরীতে মাশুল আদায় করা হয়। নতুন হার অনুযায়ী,

  • যাত্রীপ্রতি মাশুল ২০২৫ সালে ৪৯ টাকা ৭৯ পয়সা থেকে বাড়িয়ে ২০২৬ সালের জন্য ৫২ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

  • আমদানি করা বাস, ট্রাক ও লরির জন্য মাশুল ১৭৫ টাকা ৯০ পয়সা থেকে বাড়িয়ে ১৮৪ টাকা ৭০ পয়সা করা হয়েছে।

  • মোটর কার, জিপ, পিকআপ ও থ্রি-হুইলারের জন্য মাশুল নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা ৮২ পয়সা

  • মোটরসাইকেল ও বাইসাইকেলের জন্য নতুন মাশুল ৩৬ টাকা ৯৫ পয়সা

এ ছাড়া,

  • ট্রাক ও লরির জন্য ওজন মাপার যন্ত্র ব্যবহারের মাশুল ৮৮ টাকা ৬৫ পয়সা,

  • কাগজপত্র প্রক্রিয়াকরণ মাশুল ১৯৫ টাকা ০৭ পয়সা,

  • যানবাহন ইয়ার্ডে সারা রাত অবস্থান করলে ১১১ টাকা ৪৯ পয়সা আদায় করা হবে।
    গুদামে পণ্য রাখার ক্ষেত্রেও সময় অনুযায়ী মাশুল বাড়ানো হয়েছে।

অন্য স্থলবন্দরগুলোর মাশুল

বেনাপোল ছাড়া দেশের অন্যান্য স্থলবন্দরেও ৫ শতাংশ হারে মাশুল বৃদ্ধি পেয়েছে।

  • যাত্রীপ্রতি মাশুল ৪৯ টাকা ৭৯ পয়সা থেকে বাড়িয়ে ৫২ টাকা ২৭ পয়সা করা হয়েছে।

  • বাস, ট্রাক ও লরির জন্য মাশুল এখন ১৫৯ টাকা ২২ পয়সা, যা আগে ছিল ১৫১ টাকা ৬৪ পয়সা

  • মোটর কার ও জিপের জন্য মাশুল নির্ধারণ করা হয়েছে ৯৫ টাকা ৫২ পয়সা

  • মোটরসাইকেল, স্কুটার, বেবি ট্যাক্সি ও থ্রি-হুইলারের জন্য নতুন মাশুল ৪৭ টাকা ৮৩ পয়সা

এ ছাড়া বিভিন্ন ধরনের পণ্য আমদানির ক্ষেত্রেও পণ্যভেদে মাশুল বৃদ্ধি করা হয়েছে।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, প্রতিবছরের মতো এবারও মাশুল সমন্বয় করা হয়েছে। মাশুলই স্থলবন্দরগুলোর প্রধান আয়ের উৎস, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন হার আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ