শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

শীতেও সবজির দাম চড়া: বিপাকে রাজধানীর ভোক্তারা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : শীতের শুরুতে সাধারণত বাজারে সবজির দাম কমে আসে। কিন্তু এবার চিত্র ঠিক উল্টো। মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে বেশির ভাগ সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে অধিকাংশ সবজি এখন ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে, আর কিছু সবজির দাম কেজিতে ১০০ টাকাও ছাড়িয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় বাজার করতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ ভোক্তারা।

বাজার ঘুরে দেখা গেছে, আলু ও টমেটো ছাড়া বেশির ভাগ মৌসুমি সবজির দাম আগের তুলনায় উল্লেখযোগ্যহারে বেড়েছে। বাঁধাকপি, ফুলকপি, শিম, মুলা, ধনেপাতা থেকে শুরু করে কচুসহ নিত্য সব সবজিতেই বাড়তি মূল্য ধরা হচ্ছে।

ভোক্তারা বলছেন, শীতের সবজির মৌসুম শুরু হলেও বাজারে দাম কমার বদলে উল্টো বাড়তে থাকায় সংসার খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে।

তবে কিছু পণ্যে স্বস্তির খবরও আছে। পেঁয়াজের বাজারে একটু স্থিতি এসেছে—কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। ডিমের দামও সামান্য কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

সরবরাহ ঘাটতি ও বৃষ্টির প্রভাব

বিক্রেতারা বলছেন, বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও পটোল, বেগুন, ঢেঁড়সসহ গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কম। এ ঘাটতির প্রভাব পড়ছে সামগ্রিক বাজারে। অনেক চাষি অসময়ের বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ফলে উৎপাদনও কমেছে। এতে করে সবজির দাম বাড়তি থাকছে।

একজন খুচরা বিক্রেতা জানান, “শীতের সবজি আসছে ঠিকই, কিন্তু বেগুন, ঢেঁড়স, পটোল এগুলোর সরবরাহ কম। আবার বৃষ্টির কারণে অনেক ক্ষেত নষ্ট হয়েছে। তাই সব কিছুর দাম একটু বেশি পড়ছে।”

সব মিলিয়ে চলতি সপ্তাহে সবজির বাজারে তেমন স্বস্তি নেই। বিক্রেতারা আশা করছেন, শীতের সবজি পুরোপুরি বাজারে উঠলে সরবরাহ বাড়বে এবং দাম কিছুটা কমবে। তবে ততদিন পর্যন্ত ভোক্তাদের বাড়তি খরচ বহন করেই বাজার করতে হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ