অনলাইন ডেস্ক

জাতীয় পেট্রোলিয়াম ডিলারস ও এজেন্ট অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে দেশের নির্দিষ্ট কিছু ব্যাংক শাখা আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সীমিত পরিসরে খোলা থাকবে। এর উদ্দেশ্য, দেশব্যাপী জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা এবং ডিলারদের তেল ক্রয়ের সুবিধা প্রদান করা।
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএমএডি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
যেসব ব্যাংকের শাখা বা উপশাখা খোলা থাকবে:
-
পুবালী ব্যাংক পিএলসি: খুলনার খালিশপুর, নারায়ণগঞ্জের ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর, রংপুরের শাপলা চত্বর, চট্টগ্রামের আগ্রাবাদ, চাঁদপুর প্রধান শাখা, ঝালকাঠি, বরিশাল, কিশোরগঞ্জের ভৈরব বাজার এবং সিলেটের বড়ই কান্দি শাখা।
-
উত্তরা ব্যাংক পিএলসি: খুলনার খালিশপুর শাখা।
-
জনতা ব্যাংক পিএলসি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।
-
ওয়ান ব্যাংক পিএলসি: দিনাজপুরের পার্বতীপুর উপশাখা।
এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চারদিন ব্যাংক বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হয়।
বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপের মাধ্যমে সীমিত ব্যাংক শাখার মাধ্যমে জ্বালানি তেল ক্রয় ও সরবরাহ কার্যক্রম সচল থাকবে।


