রবিবার, আগস্ট ৯, ২০২৬

রংপুরে সড়কের ধারে তিল চাষে নতুন সম্ভাবনা: কৃষক–বেকার যুবকদের মুখে হাসি

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর জেলার আটটি উপজেলার পাকা সড়কের দু’ধারে তেলজাতীয় ফসল তিল চাষ কৃষি খাতে নতুন দিগন্তের সূচনা করেছে। আগে অনাবাদি পড়ে থাকা রাস্তার পাশের সরু জমিতে এখন ব্যাপকভাবে তিল চাষ হচ্ছে। এতে কৃষকের পাশাপাশি স্থানীয় বেকার যুবকরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন। সড়কের দুই পাশে শোভাময় তিলের গাছ পথচারিদেরও দৃষ্টি আকর্ষণ করছে।

স্থানীয় কৃষি অফিসের তথ্য অনুযায়ী, বিশেষ করে পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় রাস্তার ধারে সবচেয়ে বেশি তিল চাষ হয়েছে। রাস্তা সংস্কার ও পাশের জমি ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়ায় কৃষকেরা এখন আগ্রহ নিয়ে তিল আবাদে ঝুঁকছেন।

পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের খয়েরবাড়ি গ্রামের কৃষক আকবর আলী জানান, আগে রাস্তার পাশের জমিতে যে ফসলই লাগানো হতো, গরু–ছাগল এসে তা নষ্ট করে দিত। ফলে এই জমি থেকে কোনো লাভ হতো না। তিনি বলেন,
তিল এমন একটি গাছ যা গরু-ছাগল খায় না। তাই দুই বছর ধরে মূল জমির পাশাপাশি রাস্তার ধারের জায়গায় তিল চাষ করছি। দুদিক থেকেই এখন ভালো আয় হচ্ছে। সামনে আরও বেশি করে তিল চাষ করার পরিকল্পনা আছে।”

স্থানীয় কৃষকদের মতে, তিলের চাষে খরচ কম, ঝুঁকি কম এবং বাজারে দাম তুলনামূলক ভালো। ফলে অল্প জমিতেও ভালো লাভ পাওয়া যায়। এতে আগে অবহেলিত রাস্তার ধারগুলো এখন কৃষির আওতায় আসছে।

কৃষি বিভাগ বলছে, রাস্তার পাশের অনাবাদি জমিতে তিল চাষ বাড়লে স্থানীয় তেল–শস্য উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে আমদানি নির্ভরতা কমবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

রংপুর অঞ্চলে সড়কের ধারে তিল চাষ শুধু জমির সঠিক ব্যবহারই নয়, বেকার যুবকদেরও ছোট পরিসরে কৃষি উদ্যোক্তা হওয়ার নতুন সুযোগ তৈরি করেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ