রবিবার, জুলাই ৫, ২০২৬

নতুন রূপে চালু হলো ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি ক্যাম্পেইন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দেশের প্রতি ভালোবাসা এবং শেকড়ের টানকে উদযাপন করতে জনপ্রিয় পানীয় ব্র্যান্ড ক্লেমন দ্বিতীয়বারের মতো চালু করেছে “ক্লিয়ারলি বাংলাদেশি ক্যাম্পেইন”।

এই ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে একটি বিশেষ মিউজিক ভিডিও, যেখানে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। ভিডিওটিকে আরও আকর্ষণীয় করতে যুক্ত করা হয়েছে একটি ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল প্ল্যাটফর্ম।

ক্লেমন বোতলের কিউআর কোড স্ক্যান করলেই ব্যবহারকারীরা প্রবেশ করতে পারবেন এই প্ল্যাটফর্মে। সেখানে দেশের বিভিন্ন বিভাগ ও অঞ্চলের বিস্তারিত তথ্য, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য, বিশিষ্ট ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী খাবার এবং দর্শনীয় স্থান সম্পর্কে জানা যাবে। এ উদ্যোগটি মূলত একটি ভার্চুয়াল গাইড হিসেবে কাজ করবে, যা অনুসরণ করে যে কেউ সহজেই বাংলাদেশকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন।

ক্যাম্পেইনটি ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে অনলাইন ও অফলাইনে। বিভিন্ন ওয়েবসাইট ও নিউজ পোর্টালে জিডিএন এবং ওয়েলকাম ব্যানারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় চলছে প্রচারণা। একই সঙ্গে আউটডোর মিডিয়ায় ব্যানার, বিলবোর্ড, পোস্টার, স্টিকার ও ড্যাংলারের মাধ্যমেও ক্যাম্পেইনটি ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম বলেন, একটি গর্বিত বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে ক্লেমন “ক্লিয়ারলি বাংলাদেশি” ক্যাম্পেইনের মাধ্যমে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্যকে বিশ্বদরবারে তুলে ধরতে চায়। পাশাপাশি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সবার হাতে বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ