মঙ্গলবার, জুন ২, ২০২৬

এশিয়া কাপ টুর্ণামেন্টে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে সংবর্ধনা

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

অনলাইন প্রতিবেদক

ঢাকা, ২৯ মার্চ: এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১)-এ দুর্দান্ত সাফল্য অর্জনের পর দেশে ফিরেছে বাংলাদেশ আর্চারি দল। থাইল্যান্ডের ব্যাংকক-এ অনুষ্ঠিত এই প্রতিযোগিতার কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জয় করে তারা।

রবিবার সকালে বিমানযোগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করলে চ্যাম্পিয়ন দলকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বিমানবন্দরে খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। এ সময় তিনি দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

মো. মাহবুব-উল-আলম বলেন, এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসরে ভিয়েতনামের বিপক্ষে জয় এবং স্বর্ণপদক অর্জন দেশের জন্য গৌরবের। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ আর্চারি দল ভবিষ্যতেও আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে দেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক আর্চারিতে ধারাবাহিক উন্নতি করে যাচ্ছে বাংলাদেশ, যার সর্বশেষ উদাহরণ এই স্বর্ণজয়।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ