রবিবার, আগস্ট ৯, ২০২৬

ইরানের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিশুদের স্মরণে মাঠে স্কুলব্যাগ হাতে ইরানী ফুটবলাররা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিশুদের স্মরণে আবেগঘন দৃশ্যের জন্ম দিয়েছেন দেশটির জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। তুরস্কে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামার সময় তাদের হাতে দেখা যায় ছোট ছোট স্কুলব্যাগ।

শুক্রবার (২৭ মার্চ) ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের সময় খেলোয়াড়রা নিজেদের সামনে গোলাপি ও বেগুনি রঙের স্কুলব্যাগ ধরে দাঁড়ান। পাশাপাশি তাদের হাতে ছিল কালো আর্মব্যান্ড। প্রতীকী এই আয়োজনের মাধ্যমে নিহত স্কুলছাত্রীদের প্রতি শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করেন তারা।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়কে লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জনেরও বেশি মানুষ নিহত হন। নিহতদের মধ্যে অধিকাংশই ছিল শিশু। এ ঘটনায় দেশজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া এবং আন্তর্জাতিক মহলেও সৃষ্টি হয় ব্যাপক প্রতিক্রিয়া।

ইরান ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মেহদি মোহাম্মদ নবী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, খেলোয়াড়রা নিহতদের প্রতি সহানুভূতি জানাতেই এই প্রতীকী প্রতিবাদে অংশ নেন। দোভাষীর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “মেয়েদের স্কুলে বোমা হামলায় তারা গভীরভাবে মর্মাহত। এটি ছিল দলের সম্মিলিত সিদ্ধান্ত এবং আমরা ঐক্যবদ্ধ।”

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক তদন্তকারীদের প্রাথমিক মূল্যায়নে ইঙ্গিত পাওয়া গেছে, হামলাটি তাদের বাহিনীর কার্যক্রমের ফল হতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়; তদন্ত চলমান রয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে এশিয়ান কাপের এক ম্যাচে ইরানের নারী ফুটবল দলের কয়েকজন খেলোয়াড় জাতীয় সংগীত চলাকালে নীরব অবস্থান নেন। এই ঘটনাকে কেন্দ্র করে তেহরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন তাদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিলে দেশজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

আসন্ন ফিফা বিশ্বকাপ-এ ইরানের অংশগ্রহণ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিতব্য এই আসরে নিজেদের ম্যাচ যুক্তরাষ্ট্রের বাইরে সরিয়ে মেক্সিকোতে আয়োজনের অনুরোধ জানালেও তা নাকচ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

উল্লেখ্য, একই ম্যাচে ইরান ২–১ গোলে নাইজেরিয়ার কাছে পরাজিত হয়। আগামী মঙ্গলবার (৩১ মার্চ) একই ভেন্যুতে কোস্টারিকার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ