সোমবার, মে ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরও ৬২ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা আরও ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় সরকার-টু-সরকার (জি টু জি) নগদ ক্রয় চুক্তি ‘জি টু জি-০৩’ এর অধীনে এমভি. উবন নারী (MV. UBON NAREE) জাহাজে করে এ গম দেশে এসেছে।

এর আগে একই চুক্তির প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে পৌঁছায়।

খাদ্য মন্ত্রণালয় জানায়, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমদানিকৃত গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

সরকার জানায়, এর আগে জি টু জি-১ ও জি টু জি-২ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সব গম ইতোমধ্যে দেশে পৌঁছেছে। এর মধ্যে জি টু জি-১ এর অধীনে ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং জি টু জি-২ এর অধীনে ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন—মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বছরে মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন, যেখানে উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন। বাকি চাহিদা পূরণে সরকার ও বেসরকারি পর্যায়ে বিদেশ থেকে গম আমদানি করা হয়।

 

 

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ