শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

যক্ষা থেকে পরিত্রান পেতে সচেতনতা বৃদ্ধি করতে হবে, কাউন্সিলর আলমগীর

পাঠক প্রিয়

শনিবার (১৮ মে’২০২৪) ৩১ নংওয়ার্ড কাউন্সিলর কার্যালয় খুলনা মুক্তি সেবা সংস্থা ঢাকা অফিসের উদ্যোগে যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ড ভিত্তিক প্রচারণামূলক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাদসিক এর ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর ।

তিনি বলেন যেহেতু এটি একটি ছোঁয়াচে রোগ এ থেকে পরিত্রান পেতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এর জন্য প্রয়োজন প্রচার অভিযান ওয়ার্ড পঞ্চায়েতের মাধ্যমে লিফলেট, ব্যানার ও ফেস্টুন বিতরণ।  এছাড়াও প্রতি জুম্মার নামাজের সময় ১০ মিনিট ইমাম ও খতিবসাহেবগন যাতে এ বিষয়ে আলোকপাত করে জনগণকে সচেতন করে তুলেন।

শেখ হাসিনার সরকারের সহযোগিতায় এবং উদ্যোগে বিভিন্ন এনজিও সংস্থাকে সাথে নিয়ে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ওয়ার্ড থানায় বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র। আনন্দের বিষয় হচ্ছে ৩১ নং ওয়ার্ডে রয়েছে একটি বিনামূল্যে জব কার্ড চিকিৎসা নিরাময় কেন্দ্র।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুন নাহার উর্মি মনিটরিং অফিসার,আনোয়ারা বেগম গালস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ আব্দুর রশিদ মোড়ল , কে এম আজম লেন পঞ্চায়েত কমিটির আইন ও তথ্য বিষয় সম্পাদক দি নিউ নেশন পত্রিকার সিনিয়র ফটো জার্নালিস্ট মঈন উদ্দিন আহমেদ, ক্রীড়া সংগঠক শহিদুল্লাহ খোকন, ৩১ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি রাইসউদ্দিন আহমেদ টুটুল, গোলাম মোস্তফা লেন পঞ্চায়েত কমিটির সভাপতি টেক্কা হাসান,সাধারণ সম্পাদক মো: বুলবুল, গোলাম মোস্তফা লেন জামে মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন সহ বিভিন্ন পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ