মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে বিধিনিষেধ উঠে গেলো

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি: চার দিনের সীমাবদ্ধতার পর বিকাশ, রকেটনগদসহ অন্যান্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবা আবার স্বাভাবিক হলো। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে এসব লেনদেনের উপর আর কোনও সীমা আরোপ করা হয়নি।

এর আগে বাংলাদেশ ব্যাংক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় টাকার অপব্যবহার রোধ করতে সোমবার রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এমএফএস ও প্রিপেইড ইনস্ট্রুমেন্ট (পিপিআই) লেনদেনে বিশেষ সীমা আরোপ করেছিল। ওই সময়ে ব্যক্তিগত পিয়ার-টু-পিয়ার লেনদেনে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যেতো এবং দৈনিক লেনদেনের সংখ্যা সর্বোচ্চ ১০টি পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধ নিয়মে কোনো পরিবর্তন হয়নি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই পদক্ষেপ ছিল নির্বাচনের সময় আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে। এখন থেকে ব্যবহারকারীরা আগের মতোই মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারবেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ