বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

ব্যাপক উত্থান শেয়ারবাজারে

দরপতন সালমান এফ রহমানের কোম্পানির

পাঠক প্রিয়

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে দেশের তিন সপ্তাহের অচলাবস্থার অবসান ঘটেছে, যা জনগণের মধ্যে স্বস্তি এনেছে। এর প্রভাব শেয়ারবাজারেও দৃশ্যমান। মঙ্গলবার সকাল ১০টায় লেনদেন শুরু হওয়ার পর থেকেই বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। তবে, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারদর কমেছে। একই অবস্থা আইএফআইসি ব্যাংকের শেয়ারের ক্ষেত্রেও দেখা গেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আন্দোলন দমাতে বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল। তবে, সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশত্যাগের পর সোমবারই সেনাবাহিনী ব্যাংকসহ সব সরকারি-বেসরকারি অফিস খোলার ঘোষণা দেয়। এর ফলে আজ স্বাভাবিক সময়ে শেয়ারবাজারের লেনদেন শুরু হয়।

লেনদেনের প্রথম ঘণ্টা শেষে বেলা ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৩৬০ কোম্পানি এবং ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে ৮৭ শতাংশের শেয়ারদর বেড়ে কেনাবেচা হয়েছে। বিপরীতে ১০ শতাংশ শেয়ারের দর কমেছে।

দরবৃদ্ধি পাওয়া শেয়ারগুলোর মধ্যে ৭৫টি শেয়ার দিনের সর্বোচ্চ সার্কিট ব্রেকারের (সর্বোচ্চ ১০ শতাংশ) দরে কেনাবেচা হয়েছে। বেশিরভাগ শেয়ারে ব্যাপক ক্রেতা উপস্থিতি লক্ষ্য করা গেছে, তবে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর বা এর কাছাকাছি দামে বিক্রেতা শূন্য অবস্থা দেখা গেছে।

একই চিত্র দেখা যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনেও।

বেশিরভাগ কোম্পানির শেয়ারদরের উত্থানে শেয়ারবাজার সূচকেও বড় উত্থান দেখা গেছে। বেলা ১১টায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৮৬ পয়েন্ট বেড়ে ৫৪১৫ পয়েন্টে অবস্থান করেছে, সূচক বৃদ্ধির হার ৩ দশমিক ৫৬ শতাংশ। লেনদেন শুরুর ১২ মিনিটেই সূচকটি আগের দিনের তুলনায় ২৫১ পয়েন্ট বা ৪ দশমিক ৮১ শতাংশ বেড়ে ৫৪৮১ পয়েন্টে পৌঁছেছিল।

বৃহস্পতিবার ঢাকার শেয়ারবাজারে পুরো সাড়ে চার ঘণ্টার লেনদেন সময়ে মাত্র ২০৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল। আজ লেনদেনের প্রথম ঘণ্টায় ৩৮৪ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

সালমান এফ রহমানের মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারদর কমেছে: শেয়ারবাজার খোলার পর প্রায় সব শেয়ারের দর বেড়েছে, তবে সালমান এফ রহমানের মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারদর কমেছে। একই অবস্থা আইএফআইসি ব্যাংকের শেয়ারেরও। ব্যাংকটির মালিকানায় সরকারের বড় অংশ থাকলেও, বেক্সিমকো গ্রুপে বিনিয়োগের মাধ্যমে সালমান এফ রহমান ব্যাংকটির চেয়ারম্যান পদে আছেন। তার মালিকানাধীন বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিক্সের শেয়ারদর কমেছে। তবে, বেক্সিমকো লিমিটেডের শেয়ারদরের ফ্লোর প্রাইস কার্যকর থাকায় ওই শেয়ারের দরপতন হয়নি। পাবলিক এবং ব্লক মার্কেট মিলিয়ে ডিএসইতেই প্রায় ১০০ কোটি টাকার শেয়ার বিক্রির আদেশ দিয়েছেন ১,৩৭০ জন বিনিয়োগকারী, যার বিপরীতে কোনো ক্রেতা নেই।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ