বুধবার, নভেম্বর ১১, ২০২৬

বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার দুই পোশাক শ্রমিক

পাঠক প্রিয়

গাজীপুরের শ্রীপুরে দুই পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) উপজেলার বিধাই গ্রামের ভোমোরা ভিটার খোকনের পরিত্যক্ত খামারে গণধর্ষণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) সারোয়ার হোসেন।

এ ঘটনায় গ্রেফতার চার ব্যক্তি হলেন – উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামের শাহিনুল (৩০), কালাম (২৬), জাহাঙ্গীর (৩০), বাবু (১৯) ও নূরুল ইসলামের ছেলে মোকসেদুল (৩০)। এর ভুক্তভোগী এক নারী এই চার ব্যক্তিসহ মোট ৫ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে অভিযোগকারী ওই পোশাককর্মী তার এক বান্ধবীর অনুরোধে কাওরাইদের বিধাই এলাকার ভোমোরা ভিটার খোকনের পরিত্যক্ত খামারে ঘুরতে যায়। এ সময় অভিযুক্তরা কৌশলে দুই বান্ধবীকে আলাদা করে পৃথক দু’টি পরিত্যক্ত কক্ষে নিয়ে সারারাত গণধর্ষণ করে। দু’জনেই যে একইভাবে নির্যাতনের শিকার হচ্ছেন তা দুই বান্ধবীর কেউই বুঝতে পারেননি। পরে ভোরবেলায় ভুক্তভোগী ওই নারীকে রাস্তায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।

সেখান থেকে স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করে অভিযোগকারী ওই নারী তার কারখানার আবাসিক কক্ষে চলে যান। সেখানে গিয়ে দেখেন সেই বান্ধবী তার জন্য অপেক্ষা করছেন। এ সময় তিনি জানতে পারেন যে তার বান্ধবীকেও গণধর্ষণের পর রাত সাড়ে ১০টার দিকে কারখানা এলাকায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে পরিবারের লোকজনের পরামর্শে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।

শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, “এ ঘটনায় মামলা রুজু করে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মোকসেদুল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ