বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বাংলাদেশ ব্যাংকে: ডেপুটি গভর্নরসহ ছয় শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

পাঠক প্রিয়

শেখ হাসিনা সরকারের পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিনে বুধবার (৭ আগস্ট) অস্থিরতা শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংকেও। বিক্ষুদ্ধ একদল কর্মকর্তা ও কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। ডেপুটি চার গভর্নরকে কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করে দিয়েছে ব্যাংকটির বিক্ষুব্ধ কর্মকর্তারা। শুধু তাই নয়, একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে জোরপূর্বক পদত্যাগের জন্য সই নিয়েছে। বাকি তিন জন ব্যাংক থেকে পালিয়ে বেঁচেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চার ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে ‘পদত্যাগ’ করেছেন এবং যাঁরা কার্যালয়ে উপস্থিত ছিলেন, তাঁরা ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছেন। এ সময় সেনাসদস্যরা তাঁদের নিরাপত্তা দেন। তবে ঘটনার সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে ছিলেন না।

বিক্ষুব্ধ কর্মকর্তা–কর্মচারীরা এরপর ডেপুটি গভর্নর নুরুন নাহারের কক্ষে যান। ডেপুটি গভর্নর নুরুন নাহার জানান, তিনি কার্যালয় ত্যাগ করছেন। বাকি দুই ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম ও মো. হাবিবুর রহমান কার্যালয়ে ছিলেন না। তবে কর্মচারীরা তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তাঁরা জানান, তাঁরা অফিসে আর আসবেন না। একইভাবে ব্যাংকের উপদেষ্টা আবু ফরাহ মো. নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাসুদ বিশ্বাসও জানান, তাঁরা আর ব্যাংকে আসবেন না।

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এসব কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। আন্দোলনকারী কর্মকর্তা–কর্মচারীরা তাঁদের কেন্দ্রীয় ব্যাংকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত গভর্নর আবদুর রউফ তালুকদার ব্যাংকে আসেননি।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা “স্বৈরাচার হাসিনার দোসর” হিসেবে যারা কাজ করেছেন, তাদের পদত্যাগ দাবি করেন। “ভুয়া ভুয়া” শব্দে প্রকম্পিত হয় বাংলাদেশ ব্যাংক এলাকা। এরপর ডেপুটি গভর্নর-১ কাজী সাইদুর রহমান অফিস ত্যাগ করেন। এরপর একে একে অপর তিন ডেপুটি গভর্নর নুরুন্নাহার বেগম, খুরশিদ আলম ও হাবিবুর রহমান অফিস ত্যাগ করেন। এসময় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের হেড মাসুদ বিশ্বাসও অফিস ছাড়েন।

বিক্ষুব্ধ কর্মকর্তারা পদত্যাগ চেয়েছেন চার ডিজি, বিএফআইইউর হেড ও পলিসি অ্যাডভাইজারের।

এ বিষয়ে জানতে চাইলে কোন মন্তব্য করেননি মানবসম্পদ বিভাগের নির্বাহী পরিচালক। মুখপাত্রও ফোন ধরেননি।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ