বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়নে বিশ্বব্যাংকের ২০ কোটি ডলার অনুমোদন

পাঠক প্রিয়

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সাভার ও তারাবো পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়ন, ডেঙ্গুর মতো মশা-বাহিত রোগসহ সাধারণ রোগ প্রতিরোধ, চিকিৎসা এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশ্বব্যাংক বাংলাদেশের সহায়তায় ২০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আরবান হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন প্রকল্প প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলির মধ্যে নেটওয়ার্ক স্থাপন করবে- যার আওতায় বিস্তৃত পরিসরে স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন সেবাও দেয়া হবে।
নগর এলাকায় ৫ বছরের কম বয়সী প্রায় ২৫ লাখ শিশু পরিষেবা পাবে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের শাখার কান্ট্রি ডিরেক্টর আবদৌলায় সেক বলেন, ‘স্বাস্থ্যসেবা উন্নয়নে বাংলাদেশ বিশেষত গ্রামীণ এলাকায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’
তিনি আরো বলেন, ‘কিন্তু নগর এলাকায় দরিদ্রদের জন্য সীমিত সরকারি স্বাস্থ্যসেবা সুবিধা রয়েছে। তাই, দরিদ্র মানুষ ও বস্তিবাসীরা প্রায়ই আরও ব্যয়বহুল বেসরকারি স্বাস্থ্যসেবার দিকে ঝুঁকতে বাধ্য হয়। জনসংখ্যার উচ্চ ঘনত্ব, জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়নের সাথে সাথে নতুন নতুন স্বাস্থ্য চ্যালেঞ্জ উদ্ভূত হচ্ছে- যার মধ্যে ডেঙ্গুসহ সংক্রামক ও অসংক্রামক রোগও বেড়েছে।’
প্রকল্পটি নারীদের প্রসবপূর্ব পরিষেবাগুলিকে আরো ভাল করবে। এ প্রকল্পের আওতায় ২ লাখ ৫০ হাজারের বেশি দরিদ্র নারী গর্ভাবস্থায় কমপক্ষে চারটি চেকআপের সুযোগ পাবে। এছাড়া ১৩ লাখ প্রাপ্তবয়স্ক নাগরিক উচ্চ রক্তচাপের স্ক্রিনিং ও ফলোআপ চিকিৎসার সুযোগ পাবে।
প্রকল্পটি সরকারি বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র ও পরিবার-পরিকল্পনা ক্লিনিকে দরিদ্রদের সেবাপ্রাপ্তির ব্যয় হ্রাসেও সহায়ক হবে।
এছাড়াও এই প্রকল্প রোগবাহী মশা নিয়ন্ত্রণ, আবহাওয়াজনিত স্বাস্থ্য সমস্যা ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় জোর দেয়ার পাশাপাশি দূষণ রোধ করে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের বিষয়ে মানুষকে সচেতন করতে প্রচারণা চালাবে।
প্রকল্পটি শহর ও পৌরসভাগুলিতে সংক্রামন রোগের প্রাদুর্ভাগ ঠেকাতে কৌশল ও কর্মপদ্ধতি পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে এই প্রকল্পের আওতায় মৌসুমভিত্তিক সতর্কীকরণ ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও মশার প্রজননক্ষেত্র ধ্বংসে কাজ করা হবে।
বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার ও এ প্রকল্পের টাস্ক টিম লিডার ইফফাত মাহমুদ বলেন, ‘মশাবাহিত ও সংক্রামক রোগের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রায়ই উপেক্ষা করা হয়। প্রাপ্ত বয়স্ক মশাকে লক্ষ্য করে স্প্রে করা ও লক্ষ্যবিহীন লার্ভা নিয়ন্ত্রণের ওপর অতিরিক্ত নির্ভরতা সম্পদের দক্ষ ব্যবহার নয়।’
তিনি আরো বলেন, ‘যেহেতু মশার জীবনচক্র বলবায়ু পরিস্থিতি দ্বারা প্রভাবিত, তাই প্রকল্পটি মশা নিয়ন্ত্রণের পরীক্ষাগারকে শক্তিশালী করার পাশাপাশি উদ্ভাবনী মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা ও অন্যান্য সম্প্রদায়-ভিত্তিক হস্তক্ষেপ বাস্তবায়নের জন্য সক্ষমতা তৈরি করবে।’ বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই ২০ কোটি মার্কিন ডলার ঋণ পাবে বাংলাদেশ। ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে।
বাংলাদেশের অন্যতম প্রথম উন্নয়ন অংশীদার হিসেবে বিশ্বব্যাংক গত ৫০ বছরে বাংলাদেশকে মোট ৪ হাজার কোটি মার্কিন ডলার ঋণ দিেেয়ছে।

-বাসস

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ