বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

নেট জিরো অঙ্গীকারনামায় লাফার্জহোলসিম

পাঠক প্রিয়

বিশ্বের প্রথম নির্মাণ খাতের কোম্পানি হিসেবে লাফার্জহোলসিম সায়েন্স বেসড টার্গেটস ইনিসিয়েটিভ (এসবিটিআই) এর অঙ্গীকারনামায় সই করেছে। এর ফলে এসবিটিআই এর ‘বিজনেস অ্যাম্বিশন ফর ১.৫ ডিগ্রি সেলসিয়াস’ এবং এর মধ্যমেয়াদী অন্য লক্ষ্যগুলো পূরণ করতে কাজ করবে কোম্পানিটি।

এছাড়া ২০৩০ সালের মধ্যে প্রতি টন সিমেন্ট উৎপাদনে কার্বন নিঃসরনের পরিমান কমিয়ে ৪৭৫ কেজিতে আনতে লক্ষ্য নির্ধারণ করেছে কোম্পানিটি। প্রথম অঞ্চল হিসেবে ইউরোপে এই লক্ষ্য বাস্তবায়ন করা হবে এবং এ লক্ষ্যে কোম্পানিটি ইতিমধ্যে ১৬০ মিলিয়ন সিএইচএফ বিনিয়োগের রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।
লাফার্জহোলসিম গ্রæপের প্রধান নির্বাহি ইয়ান ইয়ানিশ বলেন, “মানুষের জন্য কাজ করবে এমন একটি গ্রহ তৈরিতে আমি বিশ^াস করি। তাই এই পৃথিবীটাকে কিভাবে সবুজতর করা যায় সে লক্ষ্যে স্বল্প কার্বন নিঃসরন এবং সারকুলার সলিউশনস নিয়ে আমরা কাজ করছি। এসবিটিআই এর সাথে কাজ করা নিয়ে আমি আশাবাদী, এর মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক একটি রোডম্যাপ আমরা তৈরি করতে পারব। এর ফলে কার্বন নিঃসরন এর মাত্রা টেকসই উপায়ে হ্রাস করা সম্ভব হবে।”
লাফার্জহোলসিম গ্রæপের চীফ সাসটেইনেবিলিটি অফিসার মাগালি অ্যান্ডারসন বলেন, “বিশে^র সবচেয়ে বৃহৎ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আজকের জলবায়ু সমস্যার সমাধানে আমাদের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। নেট জিরোর যে লক্ষ্য পূরণে আমরা কাজ করছি, এর আওতায় আমাদের গ্রাহকদেরও একই লক্ষ্য পূরণে সহায়তা করতে চাই। জলবায়ু পরিবর্তনে এই ধারা মোকাবেলায় কোন কোম্পানিই একা সফল হতে পারবে না তাই আমরা অংশীদারিত্বের মাধ্যমে কাজ করছি।”
এসবিটিআই এর পরিচালক আলবার্টো কারলিও বলেন, “লাফার্জহোলসিমের সারা বিশে^ ২৯০ টি প্ল্যান্ট রয়েছে। এরকম বৃহৎ একটি প্রতিষ্ঠান এসবিটিআই অঙ্গীকারনামায় সই করেছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সবচেয়ে বেশি কার্বণ নিঃসরণকারী শিল্পের সবচেয়ে বড় কোম্পানি যখন এই ধরনের অঙ্গীকারনামায় সই করে তখন আমরা আশা করছি নেট জিরো লক্ষ্য পূরন অসম্ভব নয়। লাফার্জহোলসিমের এই পদক্ষেপ একটি ঐতিহাসিক মাইলফলক।”
২০৩০ সালের মধ্যে লাফার্জহোলসিম
– ইকোপ্যক্ট ও সাসটেনোর মতো লো-কার্বন পন্য ব্যবহার বৃদ্ধি করবে
– জ¦ালানী এবং কাঁচামালের জন্য ১০০ মিলিয়ন টন বর্জ্য এবং বায়োপ্রডাক্ট রিসাইকেল করবে
– ক্যালসিনয্ক্তু মাটি ব্যবহার বৃদ্ধি করবে এবং নতুন উপাদান দিয়ে সিমেন্ট তৈরি করবে
– বর্জ্য থেকে জ¦ালানী তৈরির ৩৭ শতাংশ চাহিদা পূরণ করবে
– প্রতি টন সিমেন্ট উৎপাদনের ৪৭৫ কেজি কার্বন নিঃসরন করবে
– প্রথম নেট জিরো সিমেন্ট উৎপাদন সুবিধা পরিচালনা করবে

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ