বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

চামড়া শিল্পনগরী তদারকি করবে বিসিক পর্ষদ

পাঠক প্রিয়

আগামী ২ আগস্ট থেকে ‘বিসিক চামড়া শিল্পনগরী’ কার্যক্রম নিয়মিত পরিদর্শন করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালনা পর্ষদ ।
চামড়া প্রক্রিয়াকরণ, বর্জ্য ব্যবস্থাপনা,নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন শিল্প ও শিল্পনগরীর সার্বিক আবস্থা ও পরিবেশ তদারকির জন্য পরিচালনা পর্ষদকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। বুধবার বিসিকের এক অফিস আদেশের মাধ্যমে পরিচালনা পর্ষদকে এ দায়িত্ব দেয়া হয়।
অফিস আদেশে বলা হয় আসন্ন ঈদুল আজহার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে একসাথে প্রচুর পশুর চামড়া ‘সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে আসতে শুরু করবে। চামড়া শিল্পনগরীতে চামড়া প্রক্রিয়াকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন শিল্প ও শিল্পনগরীর সার্বিক পরিবেশ ও অবস্থা নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য বিসিক পরিচালনা পর্ষদকে দায়িত্ব দেয়া হলো।
বিসিক’র পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ (যুগ্ম-সচিব) আগামী ২ আগস্ট থেকে ৫ আগস্ট, সংস্থার সচিব মোস্তাক আহমেদ (উপ-সচিব) ৬ থেকে ৯ আগস্ট,পরিচালক (প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন) মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী ( উপ-সচিব) ১০ থেকে ১৪ আগস্ট,পরিচালক (শিল্প উন্নয়ন ও স¤প্রসারণ) মোঃ খলিলুর রহমান (যুগ্ম সচিব) ১৫ থেকে ১৮ আগস্ট, পরিচালক ( দক্ষতা ও প্রযুক্তি ) ড. মোহা: আব্দুস ছালাম (যুগ্ম সচিব) ১৯ থেকে ২২ আগস্ট, পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ড. গোলাম মো: ফারুক (যুগ্ম সচিব) ২৩ থেকে ২৬ আগস্ট এবং পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প) মো: আলমগীর হোসেন (যুগ্ম-সচিব) ২৭ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চামড়া শিল্পনগরীর চামড়া প্রক্রিয়াকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন শিল্প ও শিল্পনগরীর সার্বিক পরিবেশ ও অবস্থা নিয়মিত পরিদর্শন ও তদারকির করবেন।
অফিস আদেশে,নির্ধারিত তারিখে প্রতিদিন বিকাল ৫ টার মধ্যে পরিদর্শনকারী কর্মকর্তা একটি সংক্ষিপ্ত প্রতিবেদন বিসিক চেয়ারম্যান বরাবর প্রেরণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও পবিত্র ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণের জন্য চাহিদা অনুযায়ি লবণ সরবরাহ ও প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বিসিক’র সকল আঞ্চলিক পরিচালক,শিল্প সহায়ক কেন্দ্র প্রধান ও অন্যান্য কর্মকর্তাকে ঈদের ছুটিতে কর্মস্থলে অবস্থান করে জেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে লবণ ও চামড়া পরিস্থিতি মনিটরিং কার্যক্রম জোরদার করার জন্যও নির্দেশ প্রদান করা হয়েছে।

– বাসস

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ