শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

চট্টগ্রাম বন্দরে ৩০ হাজার টন জ্বালানি পৌঁছেছে, সংকট নেই: বিপিসি

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে দেশে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩০ হাজার টন জ্বালানি নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বৃহস্পতিবার সকালে ‘এমটি গ্রান কুভা’ নামের জাহাজটি বন্দরে ভিড়ে। এতে করে ১০ হাজার টন ডিজেল এবং ২০ হাজার টন জেট ফুয়েল সরবরাহ করা হয়েছে। জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে চীনের কোম্পানি Unipec।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান গণমাধ্যমকে জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী জাহাজটি দেশে পৌঁছেছে এবং বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই। তিনি বলেন, “বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে, যাতে সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন না ঘটে।”

বিপিসি সূত্রে জানা গেছে, বাংলাদেশে প্রতিবছর ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল, যা মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ অপরিশোধিত আকারে আমদানি করে দেশে পরিশোধন করা হয়, আর বাকি ৮০ শতাংশ পরিশোধিত জ্বালানি হিসেবে সরাসরি আমদানি করা হয়।

এছাড়া ভারত, চীন, ইন্দোনেশিয়াসহ অন্তত আটটি দেশ থেকে বিভিন্ন ধরনের জ্বালানি তেল আমদানি করে থাকে বিপিসি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সরবরাহ চেইন সচল রাখতে বহুমুখী উৎসের ওপর নির্ভরতা বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও সরবরাহে চাপ তৈরি হতে পারে। তবে সরকার ও বিপিসির সময়োপযোগী পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ