বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

এলপিজি সিলিন্ডার বিক্রি সাময়িক বন্ধের ঘোষণা ব্যবসায়ী সমিতির

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। এই ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সমিতি জানিয়েছে, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সকল এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম স্থগিত থাকবে। এছাড়া, সমস্ত কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলনও বন্ধ থাকবে।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিজেদের দাবি তুলে ধরে সমিতি। তারা ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে বিক্রি বন্ধের হুমকি দিয়েছিল। পরে সন্ধ্যায় এ সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দেওয়া হয়।

রাত ১১টার দিকে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকেই সিলিন্ডারের বিক্রি বন্ধ থাকবে। দুপুর ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর সঙ্গে সমিতির একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে যদি তাদের দাবি মানা হয়, তবে বিক্রি পুনরায় শুরু হবে। অন্যথায়, সিলিন্ডারের বিক্রি বন্ধ থাকবে।

এ নিয়ে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ রান্না ও অন্যান্য দৈনন্দিন কার্যক্রমের জন্য এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরতা বেশি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ