শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

উচ্চ সুদের টানে ব্যাংকে ফিরছে নগদ টাকা, বিনিয়োগে স্থবিরতা বাড়ছে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

উচ্চ সুদহার, মূল্যস্ফীতি ও রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবে মানুষ বিনিয়োগের ঝুঁকি এড়িয়ে নগদ টাকা ব্যাংকে জমা রাখছে। ফলে ব্যাংকের বাইরে থাকা নগদ মুদ্রার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে বিনিয়োগ কার্যক্রমে স্থবিরতা তৈরি হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের জুনে ব্যাংকের বাইরে থাকা মুদ্রার পরিমাণ ছিল ২ লাখ ৯৬ হাজার ৪৫২ কোটি টাকা, যা সেপ্টেম্বর শেষে কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ৭২৪ কোটি টাকায়। তিন মাসে নগদ মুদ্রা কমেছে ৭.৩২ শতাংশ বা ২১ হাজার ৭২৭ কোটি টাকা। অর্থাৎ, বিপুল অঙ্কের নগদ অর্থ আবার ব্যাংকিং ব্যবস্থায় ফিরে এসেছে।

বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কড়াকড়ি মুদ্রানীতির ফলে ভোগ ও বিনিয়োগ দুটোই কমেছে। একই সঙ্গে উচ্চ নীতিসুদহারের কারণে ঋণ নিতে আগ্রহ কম থাকায় ব্যাংকগুলোও আমানতের বিপরীতে অর্থ বিনিয়োগে যেতে পারছে না। এতে ব্যাংকে অলস টাকার পরিমাণ বাড়ছে এবং অর্থের উৎপাদনশীলতা সংকুচিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ব্যাংকিং খাতে আস্থা ধীরে ধীরে ফিরছে, আমানতের সুদহার তুলনামূলক আকর্ষণীয় এবং ডিজিটাল ও মোবাইল আর্থিক সেবার ব্যবহার বাড়ায় মানুষ নগদ অর্থ ঘরে না রেখে ব্যাংকে জমা দিচ্ছে। এতে ব্যাংকের তারল্য পরিস্থিতি উন্নত হচ্ছে, যা ভবিষ্যতে ঋণ বিতরণ সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও অনিশ্চয়তার কারণে দীর্ঘদিন ধরে সঞ্চয় সক্ষমতা কমে গেছে। আমানত না বাড়লে বিনিয়োগ বাড়বে না, আর বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান ও আয় বৃদ্ধিও বাধাগ্রস্ত হবে। বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল ও আস্থাশীল পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

এদিকে ব্যাংক আমানতে ধীরে ধীরে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে মোট আমানত ছিল ১৮ লাখ ৭৮ হাজার ১৭০ কোটি টাকা, যা সেপ্টেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ১৫ হাজার ২৫৩ কোটি টাকায়। তিন মাসে আমানত বেড়েছে ৩৭ হাজার ৮৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর সাময়িক অনাস্থা তৈরি হলেও সার্বিকভাবে ব্যাংক খাতের ওপর মানুষের আস্থা ফিরছে। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আমানত স্থানান্তর হলেও মোট আমানত বাড়ছে, যা ব্যাংক খাতের জন্য ইতিবাচক ইঙ্গিত।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ