রবিবার, মে ৩১, ২০২৬

আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে ক্রেডিট হবে: নাগরিকদের জন্য রিটার্ন দাখিল আরও সহজ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ থেকে আমদানি পর্যায়ে করদাতা কর্তৃক পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে তাদের ই-রিটার্নে ক্রেডিট দেওয়ার কার্যক্রম চালু করেছে। এ ব্যবস্থার মাধ্যমে আমদানি পর্যায়ে আগাম আয়কর প্রদানের কারণে করদাতাদের দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে এবং আমদানিকারক ব্যবসায়ীদের জন্য ই-রিটার্ন দাখিল আরও সহজ ও স্বয়ংক্রিয় হবে।

এনবিআর জানিয়েছে, আমদানিকারক করদাতা রিটার্নে ব্যবসা আয় সংক্রান্ত তথ্য প্রদানকালে প্রতিটি বিল অব এন্ট্রির বিপরীতে যে পরিমাণ অগ্রিম আয়কর পরিশোধ করেছেন তা স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। এর ফলে মোট প্রদেয় আয়কর থেকে পূর্বপরিশোধিত আয়কর বাদ দেওয়া হয়ে রিটার্নের সাথে পরিশোধযোগ্য অঙ্ক নিরূপিত হবে।

২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ করেছেন। উদ্বোধনের পর থেকে ৪৬ লাখের বেশি করদাতা সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং প্রায় ৩৩ লাখ করদাতা ইতোমধ্যে ই-রিটার্ন দাখিল করেছেন। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিরাও অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন; এ পর্যন্ত প্রায় ৪ হাজার প্রবাসী করদাতা তাদের আয়কর রিটার্ন ই-রিটার্ন সিস্টেমে অনলাইনে দাখিল করেছেন।

এনবিআর আরও জানিয়েছে, অনলাইনে ই-রিটার্ন দাখিলের জন্য কোনো কাগজপত্র বা দলিল আপলোড করার প্রয়োজন নেই। ব্যক্তিগত করদাতারা ঘরে বসে সহজে আয়কর পরিশোধ ও রিটার্ন দাখিল করতে পারবেন। এই বছরের জন্য অনলাইনে রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি, ২০২৬।

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ