রবিবার, মে ৩১, ২০২৬

আজ ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন

পাঠক প্রিয়

অনলাইন ডস্কে

ঢাকা, ২৬ জানুয়ারি: আজ ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন কাস্টমস হাউজ ও স্টেশনে আলোচনাসভা, সেমিনার ও জনসচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ডব্লিউসিও (ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন) কর্তৃক ২০২৬ সালের কাস্টমস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “Customs Protecting Society Through Vigilance and Commitment”, যা বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষও যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করছে।

আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে বলেন, “আন্তর্জাতিক বাণিজ্য সহায়তা ও সহজীকরণের পাশাপাশি কাস্টমস কর্তৃপক্ষ রাষ্ট্রীয় ও সামাজিক সুরক্ষা, নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সীমান্ত অংশীদারিত্ব শক্তিশালীকরণ ও চোরাচালান, মাদক, অর্থপাচার প্রতিরোধের মাধ্যমে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্প বাস্তবায়নসহ বন্ড অটোমেশন সিস্টেম চালু করা হয়েছে, যা আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণে সহায়ক। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিতামূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

কাস্টমস প্রশাসন এখন শুধু রাজস্ব আহরণ নয়, বরং বাণিজ্য সহজীকরণ, পরিবেশ সুরক্ষা, মেধাস্বত্ব সংরক্ষণ, চোরাচালান প্রতিরোধ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণেও কার্যকর ভূমিকা পালন করছে।

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ