বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় প্রায় ১ হাজার ৩৭১ কোটি টাকা

পাঠক প্রিয়

অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ্ : আল-কুরআন

সুফি সাগর সামস্ ভোট ও ব্যালটের নির্বাচনী পদ্ধতির প্রকৃতিকে সংক্ষিপ্ত করে দেখলে দেখা যায় যে, এর মূল বিষয়বস্তু হলো তিনটি।...

যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তিতে শুল্ক কমায় বিপাকে বাংলাদেশের রফতানিকারকরা

অনলাইন ডেস্ক  ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ২৭ জানুয়ারি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে...

ভোটের মৌসুমে দেশে মাদক ব্যবসা রমরমা

অনলাইন ডেস্ক দেশে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারি চক্র—এমন আশঙ্কা প্রকাশ করেছেন অপরাধ বিশ্লেষক ও মাদকবিরোধী বিশেষজ্ঞরা। তাঁদের...

শাপলা চত্বর মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময়

অনলাইন ডেস্ক ঢাকা: মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে কথিত গণহত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের মামলায় তদন্ত প্রতিবেদন...

শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ২৩ জন আহত

অনলাইন ডেস্ক ঢাকা, ৬ ফেব্রুয়ারি – শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির সময়...

অনলাইন ডেস্ক

মরক্কো, সৌদি আরব ও দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে মোট ২ লাখ ১০ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ৩৭০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৯৭৫ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩১৯ কোটি ৫১ লাখ ৮ হাজার টাকা। প্রতি মেট্রিক টন ডিএপি সারের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫১ মার্কিন ডলার।

এছাড়া একই প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার মেট্রিক টন করে মোট ৬০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি চালানে ব্যয় হবে ১৮৪ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৭৩০ টাকা। প্রতি মেট্রিক টন টিএসপি সারের দাম পড়বে ৫০১ দশমিক ৩৩ মার্কিন ডলার।

অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের মা’আদেন কোম্পানি থেকে ২০২৬ সালের প্রথম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩২৩ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন ডিএপি সারের মূল্য নির্ধারিত হয়েছে ৬৬০ মার্কিন ডলার।

এদিকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিনেটস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২০৫ কোটি ৩১ লাখ ৬৩ হাজার ৬৪০ টাকা। প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের দাম পড়বে ৪১৮ দশমিক ৩৩ মার্কিন ডলার।

এ ছাড়া একই অর্থবছরে দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫৩ কোটি ৮ লাখ ৩৫ হাজার ৮৭৫ টাকা। প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের দাম নির্ধারণ করা হয়েছে ৪১৫ দশমিক ৮৭৫ মার্কিন ডলার।

সরকারি পর্যায়ে এই সারের আমদানি ও ক্রয়ের মাধ্যমে আসন্ন মৌসুমে দেশের কৃষিখাতে সারের চাহিদা পূরণ সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সর্বশেষ সংবাদ

অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ্ : আল-কুরআন

সুফি সাগর সামস্ ভোট ও ব্যালটের নির্বাচনী পদ্ধতির প্রকৃতিকে সংক্ষিপ্ত করে দেখলে দেখা যায় যে, এর মূল বিষয়বস্তু হলো তিনটি।...

ঢাকা-১৭: বিএনপির সমর্থনে ৫ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন

অনলাইন ডেস্ক ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় ৫ জন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা...

রণবীরকে হত্যার হুমকি, বাড়িতে বাড়ানো হলো নিরাপত্তা

অনলাইন ডেস্ক মুম্বাই: হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে বলিউড অভিনেতা রণবীর সিংহকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিনেতার...

স্বতন্ত্র প্রার্থীর টাকা বিতরণের অভিযোগে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

জামালপুর প্রতিনিধি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার...

বিশেষ পোশাকে জাল ভোটের শঙ্কা বিএনপি সমর্থিত প্রার্থীর

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বুধবার বিশেষ পোশাকে জাল ভোট দেওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন,...

জনপ্রিয় সংবাদ

অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ্ : আল-কুরআন

সুফি সাগর সামস্ ভোট ও ব্যালটের নির্বাচনী পদ্ধতির প্রকৃতিকে সংক্ষিপ্ত করে দেখলে দেখা যায় যে, এর মূল বিষয়বস্তু হলো তিনটি। এক. সাক্ষ্য প্রদান করা; দুই....

ঝিনাইদহে কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী

ঝিনাইদহ প্রতিনিধি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। বুধবার দুপুরে জেলার ছয়টি উপজেলা পরিষদ চত্বর...

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

অনলাইন ডেস্ক ঢাকা, বুধবার: সৈয়দপুর বিমানবন্দরে নগদ অর্থসহ রাজনৈতিক নেতাকে আটকের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও...

রণবীরকে হত্যার হুমকি, বাড়িতে বাড়ানো হলো নিরাপত্তা

অনলাইন ডেস্ক মুম্বাই: হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে বলিউড অভিনেতা রণবীর সিংহকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিনেতার...